অস্মিত-মেহেকের বিচ্ছেদ, ভেঙে গেল পাঁচ বছরের সম্পর্ক

Published : Jan 13, 2020, 07:47 PM IST
অস্মিত-মেহেকের বিচ্ছেদ, ভেঙে গেল পাঁচ বছরের সম্পর্ক

সংক্ষিপ্ত

বাগদান হয়ে গিয়েছিল আগেই, তারপরেও হয়ে গেল বিচ্ছেদ অস্মিত প্যাটেল ও মেহেক চহালের সম্পর্ক ভেঙে গেল এ বছরের শুরুতেই ভুল বোঝাবুঝি বাড়ছিল দুজনের মধ্যে তারপরই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দুজনে দুজনেই স্বীকার করেনিয়েছেন বিচ্ছেদের কথা

বাগদান হয়ে গিয়েছিল আগেই। এ বছর বিয়েটা সেরে নিতে পারেন অস্মিত প্যাটেল ও মেহেক চহাল, এমন খবরও রটেছিল টিনসেল টাউনে। হিন্দি ছবিতে অভিনয় ছাড়াও জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস-এ অংশ নিয়েছিলেন আলাদা ভাবে দুজনে, ভিন্ন সিজনে।  কিন্তু কী এমন ঘটল যে ১২ বছরের বন্ধুত্ব ও পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ভেঙে দিলেন অস্মিত-মেহেক? কিছুই স্পষ্ট করে জানাননি ওঁরা। অবশ্য দুজনের স্বীকার করে নিয়েছেন যে তাঁরা আলাদা হয়ে গেছেন। কয়েক বছর আগে ইউরোপে বেড়াতে গিয়ে মেহেককে প্রপোজ করেছিলেন অস্মিত, রাজি হয়েছিলেন মেহেক সঙ্গে সঙ্গেই।   তারপর অস্মিত জানিয়েওছিলেন তাঁরা বিয়ে করবেন খুব শীঘ্র। কিন্তু বলিউডে সম্পর্কের সমীকরণ বদলে যায় আচমকাই।
মেহেক জানিয়েছেন যে এই সম্পর্ক ছেড়ে তিনি বেরিয়ে এসেছেন। এই সিদ্ধান্তে আসা ছাড়া তার আর কিছু করার ছিল না। 
তবে কারণ কিছু জানা না গেলেও অস্মিত ও মেহেকের মধ্যে বেশ কিছুদিন ধরেই বনিবনা গচ্ছিল না। ভুল বোঝাবুঝি বাড়ছিল। তারপরই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন দুজনে।
এর আগে রিয়া সেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আমিষা প্যাটেলের ভাই অস্মিত। সে সম্পর্ক নিয়ে নানা অস্বস্তি ও বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছিল অস্মিত ও রিয়া দুজনকেই। সেসব কাটিয়ে মেহেকের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে উঠেছিল অস্মিতের। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অস্মিত-মেহেক জানিয়ে দিলেন বিচ্ছেদের খবর।
 

PREV
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories

অভিনেতা রণবীর কাপুরের পর ফের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের নজরে রণবীর সিং ও আয়ুষ শর্মা?
বলিউডে নতুন আতঙ্ক! সলমনের ঘনিষ্ঠকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং-র সদস্য, চলছে তদন্ত