ঋতাভরী কি পিয়ানো বাজানো শিখলেন! ভিডিও দেখুন

swaralipi dasgupta |  
Published : Jun 06, 2019, 08:51 PM IST
ঋতাভরী কি পিয়ানো বাজানো শিখলেন! ভিডিও দেখুন

সংক্ষিপ্ত

ভিডিওতে দেখা যাচ্ছে সাদা গাউন পরে গ্র্যান্ড পিয়ানো বাজাচ্ছেন ঋতাভরী। না সত্যি সত্যি তিনি পিয়ানো বাজাচ্ছেন না। কোনও ছবির শ্যুটিং-ও নয়।

টেলিভিশন থেকে কেরিয়ারের শুরু করে মুহূর্তে খ্য়াতির আলোয় চলে এসেছিলেন ঋতাভরী চক্রবর্তী। তার পরে মডেলিং, বড় পর্দায় অভিনয়। বলিউডেও তাঁর অভিনয়ের অভিজ্ঞতা হয়ে গিয়েছে। এবার কি ঋতাভরী পিয়ানো বাজানোও শিখে ফেললেন! তাঁরই একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এই জল্পনা তৈরি হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে সাদা গাউন পরে গ্র্যান্ড পিয়ানো বাজাচ্ছেন ঋতাভরী। না সত্যি সত্যি তিনি পিয়ানো বাজাচ্ছেন না। কোনও ছবির শ্যুটিং-ও নয়। ঋতাভরী নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন, এটি একটি হোটেলের ফোটোশ্যুটের জন্য। 

ভিডিওর ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, "আমি পিয়ানো বাজাতে পারি না। কিন্তু আমি বলতে পারি হোটেলের ফোটোশ্যুটের জন্য আমি এটা নিয়ে খেলছি।"

 

 

বেশ কিছুদিন আগে ঋতাভরী একটি নাচের ভিডিও-ও পোস্ট করেছিলেন। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল মুহূর্তে। ডেসপাসিটো গানটিতে তিনি নেচেছিলেন। তাই তাঁকে এক প্রকারের অল রাউন্ডার বলাই চলে। 

প্রসঙ্গত, সম্প্রতি ঋতাভরী রাজ চক্রবর্তীর 'শেষ থেকে শুরু' ছবিতে অভিনয় করেছেন। ছবিটি বুধবার মুক্তি পেয়েছে। এই ছবিতে জিৎ ও কোয়েলও অভিনয় করেছেন। বলিউডে অনুষ্কা শর্মার প্রযোজনায় 'পরী' ছবিতেও অভিনয় করেছিলেন ঋতাভরী। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা