
হিন্দি ছবির দৌলতে এই রাজ্যের হলেই জায়গা পায় না বাংলা ছবি। বহুদিন ধরেই এই একই দৃশ্য নজরে এসেছে। কখনও বলিউড ছবি তো কখনও দক্ষিণী ছবির কারণে বাংলা ছবি প্রাইম টাইমে স্থান পায়নি। এবার হচ্ছিল এমনটা। হিন্দি ছবির কারণে বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’ স্থান পাচ্ছিল না প্রাইম টাইমে। কিন্তু, সরকারের হস্তক্ষেপে এই চিত্র বদল হয়। এবার রাজ্যজুড়ে আরও ৬৩টি প্রেক্ষাগৃহে বাড়ানো হল ‘সাধক বামাক্ষ্যাপা’র শো। কলকাতা-সহ শহরতলীর একাধিক হলে এই আধ্যাত্মিক সিনেমার শো বাড়ানো হল।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাধক বামক্ষ্যাপাকে নিয়ে নির্মিত ছবি। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমা হলে সমস্যার মুখে পড়ে সাধক বামক্ষ্যাপা ছবিটি। একাধিক প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হতেই বামক্ষ্যাপা বন্ধ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। যে যে সিনেমা হল থেকে সাধক বামক্ষ্যাপা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কড়া নির্দেশ দিয়েছিলেন। প্রিয়া সিনেমা হলের মালিককে কার্যত ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আপনি কেন সাধক বামক্ষ্যাপা-র প্রদর্শন বন্ধ করে দিয়েছেন? এই সব চলবে না। আগের সরকার করেছে বর্তমান সরকার এই সব একদম মেনে নেবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই ফের শো চালু হয়েছে।
সে সময় মুখ্যমন্ত্রী বলছিলেন, সাধক বামক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা। আরও বলা হয়েছিল, ৩টে থেকে ৯টার মধ্যে বাংলা ছবিকে শো দিতেই হবে। এক্ষেত্রে কোনও অজুহাত বা বাহানা শোনা হবে না। এদিকে এর আগে প্রাক্তন সরকার প্রাইম টাইমে বাংলা ছবিকে শো দেওয়ার কথা সিদ্ধান্ত নিলেও, তা এতদিন কার্যকর হয়নি।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.