ঐশ্বর্যের মা-বাবাকেও ছাড়েননি সলমন! নিজেই একথা প্রকাশ্যে আনেন সল্লু ভাই

swaralipi dasgupta |  
Published : Jul 09, 2019, 01:22 PM ISTUpdated : Jul 09, 2019, 01:32 PM IST
ঐশ্বর্যের মা-বাবাকেও ছাড়েননি সলমন!  নিজেই একথা প্রকাশ্যে আনেন সল্লু ভাই

সংক্ষিপ্ত

বলিউডে কখনওই পুরনো হবে না সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের খবর এক সময়ে প্রেমে মগ্ন ছিলেন দুজনে তার পরে সম্পর্ক এমন জায়গায় পৌঁছে ছিল যে  আজও দুজনের মধ্যে মুখ দেখাদেখি নেই

বলিউডে কখনওই পুরনো হবে না সলমন খান ও ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের খবর। এক সময়ে প্রেমে মগ্ন ছিলেন দুজনে। কিন্তু তার পরে সম্পর্ক এমন জায়গায় পৌঁছে ছিল যে  আজও দুজনের মধ্যে মুখ দেখাদেখি নেই। হম দিল দে চুকে সনম ছবির পরে আর দুজনকে জুটি বাঁধতে দেখা যায়নি। 

বলিউডে একথা সেই সময়ে সর্বজনবিদীত ছিল যে দুজনের মধ্যে সম্পর্ক এমন পর্যায় গিয়েছে যে সলমন শারীরিক ভাবেও ঐশ্বর্যকে অত্যাচার করছেন। এখানেই শেষ নয়। ঐশ্বর্যের মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করেছিলেন সলমন খান। একথা নিজে স্বীকারও করেছিলেন সলমন। 

আরও পড়ুনঃ শরীরচর্চায় ব্যস্ত সলমন! হঠাৎ প্রিয় পোষ্য এসে কী কাণ্ড ঘটালেন, দেখুন ভিডিও

এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে সলমন বলেছিলেন তিনি বেশ কয়েকবার অ্যাশের বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন। আর জন্য দুঃখপ্রকাশও করেছিলেন সল্লুভাই। তিনি বলেছিলেন, ওঁরা কখনও আমায় ঐশ্বর্যর সঙ্গে দেখা করতে বাধা দেননি। কিন্তু তাও আমি খারাপ ব্যবহার করেছিলাম। ঐশ্বর্য আমার এই ব্যবহার পছন্দ করত না। সেটাই স্বাভাবিক। আমার বাবার সঙ্গেও কেউ খারাপ ব্যবহার করলে আমিও তা মেনে নিতাম না। 

সলমন একথাও বলেন, তাঁর দিক থেকে  প্রেম যতটা ছিল, ঐশ্বর্যর দিক থেকে তেমন ছিল না। বলতে গেলে এক তরফের প্রেমই ছিল। ঐশ্বর্যের দিক থেকে একই রকম ভালোবাসা না পাওয়াতেই সলমন হিংসা-অত্যাচার করতেন। আর এতেই আর সম্পর্ক এগোয়নি। এসব দিনের পর দিন চলতে থাকায় সম্পর্কে ইতি টেনে দেন ঐশ্বর্য। তার পরেও সলমন ঐশ্বর্যর বাড়িতে গিয়ে অনেক গোলমাল করেন। কিন্তু তা-ও সম্পর্ক আর জোড়া লাগেনি। 

এখন যদিও দুজনের রাস্তা সম্পূর্ণ আলাদা। ঐশ্বর্য এখন অভিষেক বচ্চনেক ঘরনি। আর অন্যদিকে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে সলমনের। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা