
‘নির্যাতনের সময় ছিঁড়ে যায় পুরুষাঙ্গ’ সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছিলেন স্যান্ডি সাহা। এই নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। এবার এই দুই ইনফ্লুয়েন্সরকে একসঙ্গে দেখা যাবে বিগবস বাংলা-এ। আগামী ৩১ অগাস্ট থেকে শুরু হবে হবে বিগবস বাংলার সম্প্রচার। আর এই হাউজেই দেখা যাবে একসঙ্গে দুই ইনফ্লুয়েন্সারকে। এই শোয়ের হোস্ট হিসাবে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
সাধারণত যাদের নিয়ে চর্চা হয় বা যাদের নিয়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয় তাদেরকেই এই বাড়িতে থাকার জন্য ডাকা হয়। হিন্দির ট্রেন্ড দেখলে মোটামুটি তাই আঁচ পাওয়া গিয়েছে। অত্যন্ত চর্চিত মানুষই এই বাড়িতে থাকতে পেরেছেন। হিসাব মতো এই দুই ইনফ্লুইন্সারই ভীষণ চর্চায় থাকেন। তাই এদের দুজনকেই দেখা যাবে বিগবস বাংলার পর্দায়।
কিছুদিন আগেই গো মাংস বিতর্কে জড়িয়েছিলেন সায়ক। তারপর স্যান্ডির সঙ্গেও তার নাম জুড়ে যায়। অন্যদিকে কোনও না কোনও বিষয় নিয়ে চর্চায় থাকতে পছন্দ করেন স্যান্ডি সাহা। সমাজ মাধ্যমেও এদের প্রচুর ফলোয়ার্স। কিন্তু বহুদিন ফেসবুকে কিছু আপডেট না দিলে আবার ভিউজ কমিয়ে দেয় মেটা। যেহেতু এরা অনফ্লুয়েন্সার তাই পরবর্তীকালে এদের কাজে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। কারণ বিগবস হাউজে থাকলে টানা তিন মাস কারও সঙ্গে কোনও যোগাযোগ রাখা চলবে না। তাই আদৌ এতদিন,ফেসবুক বন্ধ রাখার ঝুঁকি তারা নেবেন কি না এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। অন্যদিকে দেখতে গেলে এই শোয়ের মাধ্যমে আরও বেশ কিছুটা ফলোয়ার্স বাড়তে পারে তাই আদপে তাঁরা কি সিদ্ধান্ত নিয়েছেন তা জানতে অপেক্ষা করতে হবে ৩১ অগাস্ট পর্যন্ত।
Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.