অবশেষে সুখবর কিং খানের ভক্তদের জন্য, জিরো-র পর শুটিং ফ্লোরে ফিরছেন হিরো

Published : Nov 18, 2019, 06:52 PM IST
অবশেষে সুখবর কিং খানের ভক্তদের জন্য, জিরো-র পর শুটিং ফ্লোরে ফিরছেন হিরো

সংক্ষিপ্ত

জিরো-র পর আবারও পর্দায় ফিরছেন শাহরুখ খান ২০২০-র মার্চ মাসেই শুরু হবে ছবির শ্যুটিং বর্তমানে শাহরুখ খানের আগামী ছবি নিয়ে জল্পনা তুঙ্গে যদিও এবিষয় প্রকাশ্যে কিছু জানাননি শাহরুখ খান

২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি জিরো। সেখানেই মুখ্যভূমিকাতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই ছবি ব্কস অফিসে সেভাবে প্রভাব না ফেললেও শাহরুখ ভক্তদের মন ছুঁয়েছিল জিরো। কিন্তু সেখানেই ইতি। তারপর থেকে প্রায় দুবছর হতে চলল শাহরুখ খানের কোনও ছবির খবর প্রকাশ্যে আসেনি। ফলে আক্ষেপ তারি হয়েছিল তাঁর ভক্তদের মধ্যে। কবে আবারও পর্দায় দেখা মিলবে কিং খানের! জল্পনা ছিল তুঙ্গে।

এরই মাঝে বেশ কয়েকবার বি-টাউনে বেশ কয়েকটি ছবির নাম শোনা যায়, যেখানে নাকি মুখ্যভুমিকাতে দেখা যাবে শাহরুখ খানকে। কিন্তু সেই খবর রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় নিজেই তিনি জানিয়েছিলেন যতক্ষণ না তিনি প্রকাশ্যে কিছু জানাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কোনও রকমের গুজবে কান না দিতে। কিন্তু এবার সত্যি সুখবর এল শাহরুখ ভক্তদের জন্য। 

এবার দক্ষিণের পরিচালক অটলির সঙ্গে কাজ করবেন শাহরুখ খান। বি-টাউনে জল্পনা উষ্কে এখন এই খবরই সামনে উঠে এল। ছবির কাজ শুরু হবে আগামী বছর। ২০২০ সালের মার্চ মাসে শুরু হবে এই ছবির কাজ। সূত্রে খবর অনুসারে এই ছবির নাম রাখা হচ্ছে প্রাথমিকভাবে সাকি। যদিও এই বিষয় এখনও কিছু জানননি শাহরুখ খান। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়