বিমল এলাইচির বিজ্ঞাপনের কারণে কোর্টের নোটিশ পেলেন শাহরুখ খান! বিপাকে পড়লেন এই অভিনেতারাও

Published : Aug 16, 2026, 02:30 PM IST
shahrukh khan, jawan 2

সংক্ষিপ্ত

বিমল এলাইচি-এর বিজ্ঞাপনে অভিনয় করার জেরে শাহরুখ খানকে নোটিস পাঠিয়েছে মহারাষ্ট্রের FDA। নিষিদ্ধ পান মশলার পরোক্ষ প্রচার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই অভিনেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই ঘটনা সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের দায়বদ্ধতা নিয়ে ফের প্রশ্ন তুলেছে।

বিমল এলাইচি-এর বিজ্ঞাপনে অভিনয় করার জেরে বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শো-কজ নোটিস পাঠাল মহারাষ্ট্রের Food and Drug Administration (FDA)। বিজ্ঞাপনটি পরোক্ষভাবে পান মশলার প্রচার করছে কি না, তা নিয়েই মূলত প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা।

FDA-র দাবি, ‘বিমল এলাইচি’ নামে প্রচারিত বিজ্ঞাপনটি এমন একটি ব্র্যান্ডের সঙ্গে সরাসরি যোগ তৈরি করছে, যা মূলত পান মশলার জন্য পরিচিত। মহারাষ্ট্রে নিষিদ্ধ পণ্যকে অন্য একটি পণ্যের মাধ্যমে পরোক্ষভাবে প্রচার করা হচ্ছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখতেই অভিনেতাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

জানা গিয়েছে, ১৪ অগস্ট তিন অভিনেতাকে নোটিস দেওয়া হয়। শাহরুখ খানের বান্দ্রার বাড়ি ‘মন্নত’-এ এবং অজয় দেবগনের জুহুর বাড়িতে নোটিস পৌঁছয়। টাইগার শ্রফের ক্ষেত্রে তাঁর প্রযোজনা সংস্থার মাধ্যমে নোটিস পাঠানো হয়েছে। বিজ্ঞাপনে তাঁদের ভূমিকা এবং সংশ্লিষ্ট ব্র্যান্ডের সঙ্গে তাঁদের যোগাযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে FDA।

FDA জানিয়েছে, এই ধরনের প্রচার Food Safety and Standards Act, 2006 এবং সংশ্লিষ্ট নিয়মের আওতায় প্রশ্নের মুখে পড়তে পারে। অভিনেতাদের বিজ্ঞাপনের প্রচার বন্ধ করা এবং সংশ্লিষ্ট প্রচারমূলক কনটেন্ট নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও জানানো হয়েছে। মহারাষ্ট্রে তামাক বা নিকোটিনযুক্ত গুটখা ও পান মশলার বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া অভিযান শুরু করেছে FDA। ১৩ জুলাই ২০২৬-এর সরকারি নির্দেশের কথাও নোটিসে উল্লেখ করা হয়েছে, যেখানে সংশ্লিষ্ট নিষিদ্ধ পণ্যের উৎপাদন, মজুত, পরিবহণ, বিতরণ ও বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে।

এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে সেলিব্রিটি এন্ডোর্সমেন্টের বিষয়টি। জনপ্রিয় তারকারা কোনও পণ্যের প্রচার করলে তার প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে—তাই বিজ্ঞাপনে কোনও নিষিদ্ধ বা ক্ষতিকর পণ্যের পরোক্ষ প্রচার হচ্ছে কি না, তা নিয়েও নজরদারি বাড়াচ্ছে প্রশাসন।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Saif Ali Khan Birthday: সইফের জন্মদিনে করিনার আদুরে পোস্ট! লিখলেন 'তোমায় ছাড়া জীবন বোরিং'
Awarapan 2: বক্স অফিসে ইমরান হাশমির ঝড়! দু'দিনেই বাজিমাত 'আওয়ারাপান ২'-এর