কবীর সিং-এর সাফল্যের পরে বড় অঙ্কের পারিশ্রমিক চাইছেন শাহিদ কাপুর

swaralipi dasgupta |  
Published : Jul 10, 2019, 01:34 PM ISTUpdated : Jul 10, 2019, 03:51 PM IST
কবীর সিং-এর সাফল্যের পরে বড় অঙ্কের পারিশ্রমিক চাইছেন শাহিদ কাপুর

সংক্ষিপ্ত

কবীর সিং ছবিটি ঘিরে উঠে আসছে একের পরে এক বিতর্ক কিন্তু তা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে ইতিমধ্যেই ছবিটি ২৪০ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন শাহিদ কাপুরও

কবীর সিং ছবিটি ঘিরে উঠে আসছে একের পরে এক বিতর্ক। কিন্তু তা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ইতিমধ্যেই ছবিটি ২৪০ কোটি টাকা আয় করে ফেলেছে। ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন শাহিদ কাপুরও। আর ছবি ভালো ফল করায়, নিজেরও দর বাড়ালেন শাহিদ কাপুর। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কবীর সিং বক্স অফিসে ভালো ব্যবসা করায় আগামী ছবিগুলির জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে দাবি করছেন শাহিদ। আগামী ছবি থেকে শাহিদ যদি ৩৫ কোটি টাকা করে নেন, তা হলে তিনি এই মুহূর্তে হায়েস্ট পেড অভিনেতাদের মধ্যে ঢুকে পড়বেন। 

আরও পড়ুনঃ কবীর সিং-এর হিংসাই তার ভালোবাসা! 'প্রেমিকাকে চড়' মন্তব্যের পরে আবার বিতর্কে পরিচালক

বক্স অফিসে কবীর খান ভালো ফল করায় ইনস্টাগ্রাম পোস্টের মাধ্য়মে তিনি দর্শকদের ধন্যবাদও জানান। কিন্তু এই ছবি নিয়েই চলছে জোর বিতর্ক। কবীর সিং চরিত্রটি নারীবিদ্বেষী বলেও দাবি করেছেন অনেকে। সেই চরিত্রের সুখ্যাতিও করা হয়েছে বলে জানিয়েছেন অনেকে।

এই চরিত্রটি সারাদিন মদ্যপ থাকে, প্রেমিকাকে মারধর করে, আর মহিলাদের অনায়াসে অবাধ যৌনতার প্রস্তাব দেয়। এই চরিত্রের বিরুদ্ধে সরব হন অনেকেই। এর পরে চরিত্রটির সপক্ষে যুক্তি দিতে ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বলেছিলেন, প্রেমিকাকে চড় না মারা গেলে, সেই প্রেমে গভীরতা নেই বলেই আমি মনে করি। পরিচালকের এই মন্তব্য বিতর্ক আরও উশকে দেয়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা