সলমনের পর সঞ্জয়? ‘কভি ঈদ কভি দিওয়ালি’-র পর কি শেহনাজের ঝুলিতে আবার নতুন ছবি

Published : Jul 18, 2022, 05:43 PM IST
সলমনের পর সঞ্জয়? ‘কভি ঈদ কভি দিওয়ালি’-র পর কি শেহনাজের ঝুলিতে আবার নতুন ছবি

সংক্ষিপ্ত

শেহনাজ কি জোড় বাঁধছেন সঞ্জুবাবার সঙ্গে? তাঁর নতুন ইঙ্গিত কিন্তু সেই গুজবেরই সন্ধান দিচ্ছে। কী বলছেন ‘পঞ্জাবের ক্যাটরিনা’

অভিনেত্রী শেহনাজ গিল, যাকে প্রায়ই ‘পঞ্জাবের ক্যাটরিনা কাইফ’ নামে অভিহিত করা হয়, দীর্ঘদিন ধরেই রয়েছেন আলোচনার কেন্দ্রে। শেহনাজ বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সালমান খানের মেগা প্রজেক্ট দিয়ে। তাঁকে পূজা হেগডে অভিনীত 'কভি ঈদ কভি দিওয়ালি' তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই মুহুর্তে সেই অভিষেক পর্ব মুক্তি পাওয়ার থেকে খানিকটা দূরে থাকলেও মনে হচ্ছে তিনি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন আরেকটি বলিউড প্রজেক্ট। আর, যদি গুজবে কান পাতা যায় তাহলে শোনা যাবে, শেহনাজের পরবর্তী কাজের প্রস্তুতি চলছে অভিনেতা সঞ্জয় দত্তর সঙ্গে। 
একজন পাপারাৎজির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিওতে শেহনাজ গিলকে একটি ছোট্ট সুন্দর গোলাপী পোশাকে দেখা গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শেহনাজ আসার সাথে সাথে পাপারাৎজিরা তাঁর গায়ে ফুল বর্ষণ করা শুরু করছেন। এই মজাদার কাণ্ড দেখে শেহনাজ খুব খুশি হয়ে যান এবং ব্যঙ্গ করে বলেন, "সঞ্জু বাবার সাথে আমেরিকা গেছিলাম"। শেহনাজের মন্তব্যের পর পরই তাঁর ভক্তরা অনুমান করতে শুরু করে দিয়েছেন যে 'কভি ঈদ কাভি দিওয়ালি'-র পর শেহনাজ নিশ্চয়ই বলিউডের আরও একটি প্রজেক্ট পেয়ে গিয়েছেন।
অভিনেত্রীর সাথে সাথে নেটিজেনরাও উচ্ছ্বসিত। তবে, এখনও পর্যন্ত বলিপাড়ায় এই খবর নেহাতই গুঞ্জনমাত্র। কারণ, শেহনাজ গিল বা সঞ্জয় দত্ত কেউই এই ধরণের সিনেমা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেননি।
শেহনাজ গিল সালমান খানের বিখ্যাত রিয়েলিটি টিভি শো বিগ বস ১৩-এ উপস্থিত হওয়ার পর দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই শোটিতে, তাঁকে তার প্রেমিক, প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সাথে দেখা গিয়েছিল।
এদিকে শেহনাজ গিলকে কয়েক মাস আগে সালমান খানের ঈদ পার্টিতে যোগ দিতে দেখা গেছিল। সালমানও নিজের গাড়ি নিয়ে তাঁকে নামাতে এসেছিলেন। আগে একবার স্কুটি থেকে নামার পর সালমানকে জড়িয়ে ধরে তাঁর মিষ্টি আলিঙ্গনের ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। যদিও সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার পর পরই, শেহনাজকে 'মদ্যপ' বলে দাবি করে যথেষ্ট ট্রোল করেছিলেন সমালোচকরা।
বিগ বস সিজন ১৩-তে তাঁর প্রথমবারের উপস্থিতির সময় থেকে শেহনাজ গিল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দর্শকরা তাঁকে সবচেয়ে দুষ্টু মিষ্টি অভিনেত্রীদের মধ্যে একজন হিসেবে চিহ্নিত করে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও শেহনাজের প্রচুর পরিমাণে ফ্যান ফলোয়ার রয়েছে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা