এবার কি শ্রদ্ধার বিয়ের সানাই বাজবে! বি-টাউনে জোর জল্পনা

swaralipi dasgupta |  
Published : Jul 11, 2019, 01:34 PM IST
এবার কি শ্রদ্ধার বিয়ের সানাই বাজবে! বি-টাউনে জোর জল্পনা

সংক্ষিপ্ত

বলিউডে যেন বিয়ের মরশুম চলছে অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের পরে এবার কি তা হলে শ্রদ্ধা কপুরের পালা বিটাউনে কান পাতলে এমনই শোনা যাচ্ছে যদিও নিজের সম্পর্কের ব্যাপারে সব সময়েই চুপ থেকেছেন শ্রদ্ধা  

বলিউডে যেন বিয়ের মরশুম চলছে। অনুষ্কা শর্মা, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোনের পরে এবার কি তা হলে শ্রদ্ধা কপুরের পালা। বিটাউনে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। যদিও নিজের সম্পর্কের ব্যাপারে সব সময়েই চুপ থেকেছেন শ্রদ্ধা।

বলিউডে এক সময়ে কান পাতলেই শোনা যেত ফারহান আখতারের সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা কাপুর। তার আগে আশিকি ২ ছবির সময়ে আদিত্য কাপুরের সঙ্গেও গুঞ্জন ছড়ায় শ্রদ্ধার। কিন্তু তখনও সংবাদমাধ্যমের সামনে মুখে কুলুপ এঁটেই ছিলেন শ্রদ্ধা। কিন্তু  এখন শোনা যাচ্ছে ঘনিষ্ঠ বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে রয়েছেন। এমনকী, কিছুদিনের মধ্যেই দুজনে গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী,বেশ কিছুদিন ধরেই সম্পর্কে রয়েছেন শ্রদ্ধা ও রোহন। সম্প্রতি তাঁরা নাকি তুরষ্কে ছুটি কাটাতে গিয়েছিলেন বলেও শোনা যাচ্ছে। প্রতিবেদন থেকেই জানা যাচ্ছে, সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে। আগামী বছরই দুজনে গাঁটছড়া বাঁধবেন বলেও শোনা যাচ্ছে। এমনকী, এও শোনা যাচ্ছে যে শ্রদ্ধার মা শিবাঙ্গী কাপুরও বিয়ের তোরজোড় শুরু করে দিয়েছেন। 

বেশ কিছুদিন আগে শক্তি কাপুরকেও শ্রদ্ধার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। সে সময়ে যদিও রোহনের সঙ্গে শ্রদ্ধার সম্পর্কের ব্যাপারে খুব একটা কর্ণপাত করেননি। তিনি বলেছিলেন, বহু অভিনেকার সঙ্গেই শ্রদ্ধার নাম জড়িয়েছে। এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রি। নাম জড়ালেও কিছু যায় আসে না। রোহনের বাবা রাকেশ আমার একজন ভালো বন্ধু। আমরা পারিবারিক বন্ধু। শ্রদ্ধা ওর জীবনে কী চলছে সবই আমাকে বলে। ও ওর বাবা মায়ের অনুমতি ছাড়া কোথাও বিয়ে করবেন না। 

প্রসঙ্গত শ্রদ্ধা এই মুহূর্তে সাহো ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। বাহুবলী খ্যাত প্রভাসের সঙ্গে তাঁকে এই ছবিতে দেখা যাবে। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা