'পূজা'র চরিত্রে ঝড় তুলে এবার আয়ুষ্মান সমকামী, মুহূর্তে ট্রেলার ছড়ালো দুনিয়ায়

Published : Jan 20, 2020, 07:26 PM ISTUpdated : Jan 20, 2020, 07:27 PM IST
'পূজা'র চরিত্রে ঝড় তুলে এবার আয়ুষ্মান সমকামী, মুহূর্তে ট্রেলার ছড়ালো দুনিয়ায়

সংক্ষিপ্ত

নয়া অবতারে আয়ুষ্মান খুরানা মুক্তি পেল আগামী ছবির ট্রেলার এবার সমকামীর ভূমিকাতে অভিনেতা মুহূর্তে ছড়ালো ট্রেলার

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ছবি ড্রিম গার্ল। সেই ছবিতেই এক নয়া ভূমিকাতে অভিনয় করতে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানাকে। প্রতিটি ছবির চরিত্রকেই এক ভিন্ন সেড দেওয়ার চেষ্টা করে থাকেন আয়ুষ্মান। আর তাতেই ছবি বাজিমাত। আয়ুষ্মান খুরানার বিশেষত্বই এটা। এবার মুক্তি পেল শুভ মঙ্গল জ্যাদা সাবধান ছবির ট্রেলার।

আরও পড়ুনঃ অবশেষে স্বপ্ন পূরণ, সবাইকে চমকে দিয়ে হেলিকপ্টার চালালেন জাহ্নবী

আর পড়ুনঃ বয়ফ্রেন্ডকে নিয়ে নৈশভোজে মালাইকা, গার্লফ্রেন্ড-কে নিয়ে হাজির আরবাজপুত্র

এই ছবিতেও নয়া ভূমিকাতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ট্রেলার মুক্তির পরই তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। সমাজের একের পর এক প্রাসঙ্গিক দিকগুলোকে পর্দায় তুলে ধরেন তিনি। এবার তাঁর চরিত্রে দেখা যাবে এক সমকামী-র গল্প। ছবির ট্রেলার জুড়ে সেই গল্পই ফুঁটে উঠল। ড্রিমগার্ল ছবিতে এক মেয়ের ভূমিকাতে কথা বলে সকলের মন জয় করেছিলেন তিনি। এখন দেখার গে-এর ভূমিকাতে কীভাবে নিজেকে তুলে ধরেন আয়ুষ্মান।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা লক্ষ্য করে থাকেন যে ছেলের মধ্যে কিছু স্বভাবগত পরিবর্তণ হচ্ছে। প্রকাশ্যে যা সকলের সামেন বলেও উঠতে পারেন না তাঁরা। অথচ ছেলে বাড়িতেই যেন বসিয়ে দেয় এক ন্যায় বিচারের আদালত। পরিবারের সকলেই ছেলের এই সিদ্ধান্তে যখন অবাক, তখনই আয়ুষ্মানের বয়ফ্রেন্ড চলে বিয়ের পিঁড়িতে বসতে। গল্পের মোড় ঘোড়ে তখনই। বর্তমানে ছবির শেষ পর্যায়ের কাজ চলছে। চলতি বছরেই মুক্তি পাবে এই ছবি। 


PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা