পরিচালক সুজয়ের হাতেই 'ব্লাইন্ড' সোনম, বি-টাউনে জল্পনা তুঙ্গে

Published : Nov 16, 2019, 12:16 PM ISTUpdated : Nov 16, 2019, 02:50 PM IST
পরিচালক সুজয়ের হাতেই 'ব্লাইন্ড' সোনম, বি-টাউনে জল্পনা তুঙ্গে

সংক্ষিপ্ত

কোরিয়ান ছবির রিমেক আবারও বিটাউনে নতুন অবতারে এবার প্রকাশ্যে আসতে চলেছেন পরিচালক সুজয় ঘোষ পরবর্তী ছবি নিয়ে জল্পনা তুঙ্গে নতুন ভূমিকায় দেখা যাবে সোনম কাপুরকে

পরিচালক সুজয় ঘোষের হাত ধরেই এবার নতুন চরিত্রে ফিরছেন অভিনেত্রী সোনাম কাপুর। বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল সোনাম কাপুরের ছবি দ্য জোয়া ফ্যাক্টর। সেই ছবি বক্স অফিসে সেভাবে প্রভাব না ফেললেও এবার নতুন ধরনের চরিত্র কাজ করার সুযোগ পেতে চলেছেন সোনাম কাপুর। নেপথ্যে থাকছেন বলিউড পরিচালক সুজয় ঘোষ। 

ছবির নাম ব্লাইন্ড। আবারও রিমেকেই ঝুঁকল বিটাউন। কোরিয়ান ছবির রিমেক নিয়েই পর্দায় আসতে চলেছেন সোনাম কাপুর। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ব্লাইন্ড ছবি। সেই ছবিরই রিমেকে এবার থাকছেন সোনাম কাপুর। এই ধরনের চরিত্রে দর্শক আগে কখনও অভিনয় করতে দেখেননি সোনাম কাপুরকে। ছবিতে সোনাম কাপুরের চরিত্র এক দৃষ্টিহীন মহিলার। 

ক্রাইম থ্রিলারের জ্যঁরের ছবিতে এর আগে সোনামকে দেখা না যাওয়ায় এই ছবির প্রস্তাব পাওয়া মাত্রই বেজায় খুসি সোনাম। খানিকটা ভিন্ন ধারার অভিনয়ের সুযোগ পাবেন তিনি। তবে ছবিটির পেছনে রয়েছেে আরো এক চমক। যা ঘিরে এখন বিটাউনে জল্পনা তুঙ্গে। ছবিটির পরিচালনায় থাকছেন না পরিচালক সুজয় ঘোষ। তাঁর পরিবর্তে পরিচালনা করছেন তাঁর বন্ধু সোম মাখিজ। সুজয় ঘোষকে দেখা যাবে ক্রিয়েটিভ প্রডিউসারের ভূমিকায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা