মানসিক অবসাদের শিকার, চিঠি লিখে আত্মহত্যার পথ বেছে নিলেন দক্ষিণী অভিনেত্রী সৌজন্যা

Published : Sep 30, 2021, 02:05 PM ISTUpdated : Sep 30, 2021, 03:06 PM IST
মানসিক অবসাদের শিকার, চিঠি লিখে আত্মহত্যার পথ বেছে নিলেন দক্ষিণী অভিনেত্রী সৌজন্যা

সংক্ষিপ্ত

দক্ষিণী অভিনেত্রী সৌজন্যা জীবনের সঙ্গে লড়াইয়ে টানলেন ইতি। বৃহস্পতিবার সকালে মিলল তাঁর ঝুলন্ত দেহ।

আবারও আত্মহত্যার খবর চমকে দিল সিনে দুনিয়াকে। এবার দক্ষিণী অভিনেত্রী (South Actress) সৌজন্যা (Soujanya Hails) জীবনের সঙ্গে লড়াইয়ে টানলেন ইতি। বৃহস্পতিবার সকালে মিলল তাঁর ঝুলন্ত দেহ। সানওর্থ অ্যাপার্টমেন্ট থেকে মেলে তাঁর মৃতদেহ। সঙ্গে ছিল সুইসাইট নোটও। সেখানে স্পষ্ট লেখা রয়েছে তাঁর সংক্রামের কথা, পরিবারের কাছে তিনি ক্ষমা প্রার্থী। বাবার উদ্দেশ্যে শেষ চিঠিতে তাই লিখে গিয়েছেন অভিনেত্রী। টেলিভিষণ থেকে শুরু করে বড় পর্দা, একের পর এক ভালো কাজ উপহার দিয়েছেন তিনি ভক্তদের। 

প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানানো হচ্ছে মানসিক অবসাদের কাণেই এই মৃত্যু। খবর সামনে আসা মাত্র কুম্বালগুরু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। হাতে মেলা সুইসাইট নোটে তারিখ ২৭,৯.২০২১-এর। সেখানে তিনি লেখেন- 'আমি খুব দুঃখিত এই কাজ করার জন্য।বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে আগেই জানিয়েছিলাম, আমি এই পরিস্থিতি আর নিতে পারছি না। দুঃখিত মা, আমি বলেছিলাম আমি আসব আজ, কিন্তু আমি আসতে পারলাম না। আমি তোমাদের  সকলকে খুব ভালোবাসি। তবে আমার মানসিক অবস্থা ভালো নয়। শারীরিক সমস্যা ভেতর ভেতর কুড়ে খাচ্ছে। তাই আমার মনে হল এটাই করা শ্রেয়। আমি এখনও ভাবছি যে এমনটা না করাই ভালো, কিন্তু তাও, তোমাদের সবাইকে সরি।'

মৃত্যুর তিন দিন আগে লেখা এই নোট। তিনি যেখানে বারে বারে স্পষ্টই জানিয়েছেন, তিনি ভালো নেই।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা