MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি

Mahanayak Uttam Kumar: নায়িকাদের চোখে কেমন ছিলেন উত্তমকুমার? মহানায়কের জন্মশতবর্ষে রাজ্যজুড়ে একগুচ্ছ কর্মসূচি

Mahanayak Uttam Kumar: পালাবদলের বাংলায় সবকিছুতেই চলছে বদল। এবার বিনোদন জগতেও বড় পদক্ষেপ রাজ্য সরকারের বাংলা এবং সিনে ইন্ড্রাস্ট্রির। মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষ পালন নিয়ে বিশেষ উদ্যোগ। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Sep 02 2026, 09:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
টলিউডে মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষ পালনের তোড়জোড় শুরু
Image Credit : SOCIAL MEDIA

টলিউডে মহানায়ক উত্তমকুমারের জন্ম শতবর্ষ পালনের তোড়জোড় শুরু

এই বছর ১০০ বছরে পড়ছে মহানায়ক উত্তম কুমারের জন্ম বার্ষিকী। আর সেই উপলক্ষে একগুচ্ছ পদক্ষেপ রাজ্য সরকারের। জানা গিয়েছে, আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত এই উপলক্ষে উত্তমকুমারের জন্মশতবর্ষ পালন করা হবে রাজ্য জুড়ে। চলছে টলিউড জুড়ে তার জোরকদমে প্রস্তুতি পর্ব।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
টলি তারকাদের নিয়ে বৈঠক নন্দনে
Image Credit : SOCIAL MEDIA

টলি তারকাদের নিয়ে বৈঠক নন্দনে

সূত্রের খবর, ১ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলনে এই দিনটি উদযাপনের কর্মসূচি সম্পর্কে জানানো হয়। এইদিন নন্দনে উপস্থিত ছিলেন একাধিক তারকা। ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর থাকছে একাধিক কর্মসূচি। নন্দনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পূর্ণিমা চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, যিশু সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, সহ অন্যান্য তারকারা। বৈঠকে উপস্থিত ছিলেন মহানায়ক উত্তম কুমার পুত্রবধূ মহুয়া চ্যাটার্জী। উঠবে উত্তম কুমারের ছবিতে।

Related Articles

Related image1
Uttam Kumar: 'কঠোর পরিশ্রমে চরিত্রকে জীবন্ত করতেন মহানায়ক', জন্মশতবর্ষের দোরগোড়ায় উত্তম-বন্দনায় মোদী
Related image2
Ranojoy Bishnu: সাদা শিফন শাড়ি পরে রণজয়ের কোলে ঢোলে পড়লেন অভিকা! শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের কারণ কি এই নয়া প্রেম কাহিনি?
38
৩ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে দেখানো হবে উত্তম কুমারের ছবি
Image Credit : Facebook

৩ থেকে ৬ সেপ্টেম্বর রাজ্যজুড়ে দেখানো হবে উত্তম কুমারের ছবি

সেই বৈঠক শেষে তাঁরা জানান যে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর থেকে রাজ্যে জুড়ে থাকছে একাধিক কর্মসূচি। সকল ছবি প্রেমী ৩ থেকে ৬ শুধু ছবি দেখবে না। অনুভব করবেন প্রতিটি উত্তম কুমার অভিনীত ছবি। এমনটাই দাবি সকলের। ইন্ডাস্ট্রির বিশিষ্টদের নিয়ে দফায় দফায় মিটিং চলছে। শহর জুড়ে উত্তমকুমারের ছবিতে ভরে যাবে। রবীন্দ্র সদন চত্বর সেজে উঠবে মহানায়কের কাটআউটে।

48
কী কী রয়েছে কর্মসূচিতে ?
Image Credit : SOCIAL MEDIA

কী কী রয়েছে কর্মসূচিতে ?

৩ সেপ্টেম্বর সকালে আহিরিটোলা ও টলিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পাশাপাশি বিজয়ী সিনেমার সামনে উন্মোচিত হবে কুড়ি ফুটের কাট আউট। এই দিন সন্ধ্যা ঠিক ছটায় নন্দন প্রাঙ্গণ থেকে একাডেমী অফ ফাইন আর্টস, বিড়লা তারামণ্ডল হয়ে একতারা মুক্তমঞ্চ পর্যন্ত এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি পদযাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিশিষ্ট শিল্পী চলচ্চিত্র সমালোচক, লোকশিল্পী ও পৃষ্ঠপোষকগণের অংশগ্রহণ এই পদযাত্রা মহানায়কের স্মৃতিকে প্রেক্ষাগৃহের গণ্ডি ছাড়িয়ে শহরের মানুষের কাছে পৌঁছে দেবে।

58
মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনী চলবে
Image Credit : our own

মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনী চলবে

গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় উদ্বোধন হবে। এছাড়াও মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনী সেখানে দেখা যাবে কিংবদন্তির জীবনের বহু জানা-অজানা তথ্য। একই সঙ্গে নন্দন ৪- এ থাকছে মহানায়কের সম্পর্কে প্রকাশিত বিভিন্ন প্রকাশনার প্রদর্শনী। সন্ধ্যায় একতারা মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্বলন। মহানায়ক উত্তম কুমারের শতবর্ষের কেক কাটা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের হাত ধরে প্রথম দিনের কর্মসূচির পরিসমাপ্তি ঘটবে।

68
উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন
Image Credit : Asianet News

উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

৪ সেপ্টেম্বর উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি নন্দন-১, নন্দন-২, ও রাধা স্টুডিওতে শুরু হবে উত্তম কুমারকে কেন্দ্র করে ফিল্ম ফেস্টিভ্যাল। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে সত্যজিৎ রায়ের 'নায়ক'। রবীন্দ্র সদনে প্রবীণ শিল্পীদের সংবর্ধনা, ভারতীয় ডাক বিভাগের বিশেষ খাম ও ডাকটিকিট প্রকাশ। প্রবীণ অভিনেতা ও অভিনেত্রীদের আড্ডা, 'Mahanayak: A Superstar Journey' তথ্যচিত্র প্রদর্শনেরও আয়োজন রয়েছে।

78
নায়িকাদের চোখে উত্তম কুমার
Image Credit : social media

নায়িকাদের চোখে উত্তম কুমার

৫ সেপ্টেম্বর শিশুর মঞ্চে অনুষ্ঠিত হবে দুটি বিশেষ আলোচনা 'নায়িকাদের চোখে উত্তম কুমার' এবং 'অভিনেতা উত্তম কুমার'। মহানায়কের সহকর্মী ও উত্তরসূরী শিল্পীদের দৃষ্টিতে তার অভিনয়সত্তা, শিল্পী জীবন এবং বাংলা চলচ্চিত্রে তার অবস্থান নিয়ে হবে নিবিড় আলোচনা। একই সময়ে নন্দনের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে তার চলচ্চিত্রের প্রদর্শন।

88
জন্মশতবর্ষ উদযাপনে সংগীত শ্রদ্ধাঞ্জলি উত্তমকুমারকে
Image Credit : SOCIAL MEDIA

জন্মশতবর্ষ উদযাপনে সংগীত শ্রদ্ধাঞ্জলি উত্তমকুমারকে

৬ সেপ্টেম্বর রবীন্দ্রসদনে সংগীত ও নৃত্যনির্ভর বিশেষ উপস্থাপনা 'উত্তম কুমারের প্রতি সংগীত শ্রদ্ধাঞ্জলি'-এর মাধ্যমে শেষ হবে জন্মশতবর্ষ উদযাপনের এই পর্ব। দেবজ্যোতি মিশ্র ও ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিকল্পনায় এবং বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এই নিবেদন মহানায়কের অমর সৃষ্টিকে নতুন সুরে, নতুন প্রজন্মের অনুভবে পুনরাবিষ্কার করবে।

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বলিউডের খবর
বাংলা খবর
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hanuman Ansh Box Office: বক্স অফিসে ঝড় তুলল 'হনুমান অংশ', আয় ৪০০ কোটির বেশি
Recommended image2
রাজবীরের বউমা কি নন্দিনীই? ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন মা, কী বললেন তিনি?
Recommended image3
AMITABH-REKHA: কোনও দিন শেষ হবে না এই ‘সিলসিলা’! অমিতাভ-রেখার সেই সিনেমার ৫০ বছর, জানেন কোনটি?
Recommended image4
Sara Ali Khan Home: ১৮ কোটির জুহুর ফ্ল্যাটে রাজকীয় ছোঁয়া! দেখুন অন্দরমহলের ছবি
Recommended image5
Jailer 2: আসছে ধামাকা, রজনীকান্তের ‘জেলার ২’ রিলিজ হতে বাকি আর মাত্র ৬ দিন
Related Stories
Recommended image1
Uttam Kumar: 'কঠোর পরিশ্রমে চরিত্রকে জীবন্ত করতেন মহানায়ক', জন্মশতবর্ষের দোরগোড়ায় উত্তম-বন্দনায় মোদী
Recommended image2
Ranojoy Bishnu: সাদা শিফন শাড়ি পরে রণজয়ের কোলে ঢোলে পড়লেন অভিকা! শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের কারণ কি এই নয়া প্রেম কাহিনি?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved