জন্মদিনে সুশান্তকে বিশেষ শুভেচ্ছা, গার্লফেন্ডের পোস্ট ছড়িয়ে পড়ল নেট-দুনিয়ায়

Published : Jan 21, 2020, 05:44 PM IST
জন্মদিনে সুশান্তকে বিশেষ শুভেচ্ছা, গার্লফেন্ডের পোস্ট ছড়িয়ে পড়ল নেট-দুনিয়ায়

সংক্ষিপ্ত

গার্লফ্রেন্ডের বিশেষ পোস্ট নেট দুনিয়ায় ঝড় তোলা ছবি সুশান্তের জন্মদিনে নেট দুনিয়ায় শুভেচ্ছা রেহার শুভেচ্ছায় পাল্টা জবাব সুশান্তের

মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। সেই উপলক্ষ্যেই নেট দুনিয়ার পাতা ভরে উঠল শুভেচ্ছাবার্তায়। দিনভর তারকাদের শুভেচ্ছার মধ্যে খোঁজ একটাই, গার্লফ্রেন্ড রেহা কীভাবে সেলিব্রেট করছেন তাঁর বয়ফ্রেন্ডের জন্মদিন! গত দুবছর ধরেই একপ্রকার চুটিয়ে প্রেম করছেন সুশান্ত সিং রাজপুত। 

আরও পড়ুনঃ মায়ের লাল শিফনে সাজলেন জাহ্নবী, খেয়াল করালেন শ্রীদেবীকে

বলিউডে পা রাখার পরই নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন সুশান্ত সিং। একের পর এক ছবিতে রেখেছিলেন বিশেষ ছাপ। তবে ধোনির বায়োপিকই যেন তাঁর জীবনের সেরা ছবি হয়ে দাঁড়ালো। এর আগে অঙ্কিতার সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সুশান্ত সিং রাজপুত। সেই সম্পর্ক বেশিদিন দানা বাধেনি। এরপরই প্রকাশ্যে আসে রেহার নাম। 

 

 

রেহা চক্রবর্তী, এই বাঙালি তনয়াতেই বর্তমানে মজেছেন সুশান্ত সিং রাজপুত। এমনই কানাঘুষো খবর শোনা যাচ্ছিল বিটাউনে। এবার ততে সিলমোহর দিলেন এই মডেল। জন্মদিনে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করলেন তিনি। সেই ছবিতেই দেখা গেল একান্তে সময় কাটাচ্ছেন এই জুটি। শুভেচ্ছার বিপরীতে সুশান্ত তাঁর রকস্টারকে ধন্যবাদ জানান। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের