Sadhak Bamakhyapa: সব বাংলা ছবিকে প্রাইম টাইমে শো দিতে হবে, কড়া নির্দেশ শুভেন্দুর

Published : Nov 24, 2026, 07:25 PM IST
west Bengal cm suvendu adhikari 3 crore nabadwip research centre gaushala birthplace of Sri Chaitanya Mahaprabhu

সংক্ষিপ্ত

মুক্তির এক সপ্তাহের মধ্যেই 'সাধক বামক্ষ্যাপা' ছবিটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী কড়া হস্তক্ষেপ করে প্রাইম টাইমে বাংলা ছবির শো বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন।

গত ২০ নভেম্বর বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাধক বামক্ষ্যাপাকে নিয়ে নির্মিত ছবি। কিন্তু মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমা হলে সমস্যার মুখে পড়ে সাধক বামক্ষ্যাপা ছবিটি। আগামী সপ্তাহে একাধিক প্রেক্ষাগৃহ থেকে ছবিটি সরিয়ে দেওয়ার আশঙ্কা তৈরি হতেই বামক্ষ্যাপা বন্ধ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী।

যে যে সিনেমা হল থেকে সাধক বামক্ষ্যাপা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কড়া নির্দেশ দিয়েছেন। প্রিয়া সিনেমা হলের মালিককে কার্যত ধমক দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, আপনি কেন সাধক বামক্ষ্যাপা-র প্রদর্শন বন্ধ করে দিয়েছেন? এই সব চলবে না। আগের সরকার করেছে বর্তমান সরকার এই সব একদম মেনে নেবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই আজ থেকে ফের শো চাল হয়েছে।

২০ নভেম্বর মুক্তি পাওয়া এই ছবিটি দর্শকদের থেকে অভাবনীয় সাড়া পাওয়ার পরও ছবির প্রযোজক এসভিএফ সিদ্ধান্ত নিয়েছিল যে এই ছবির প্রদর্শন আগামী শুক্রবার থেকে বন্ধ করে দেওয়া হবে। নেপথ্যে কারণ ছিল ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে রাজশ্রী প্রোডাকশন ও যশরাজ ফিল্মস পরিবেশিত উয়েপ্রেম মোল লিয়া। যার জেরে প্রাইম টাইম পেতে সমস্যা হচ্ছিল সাধক বামাক্ষ্যাপার। এই ছবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সামনে আসার পরেই নড়েচড়ে বসে টলিউড। প্রতিবাদ হয় সর্বত্র। এরপরই মঙ্গলবার দুপুরে হল-মাল্টিপ্লেক্সের মালিকদের সঙ্গে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির প্রযোজক, পরিচালক, সিন-পরিবেশক। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো আরও অনেকে। যারা সশরীরে হাজির হতে পারেননি তারা ভার্চুয়ালি যোগ দেন।

সেখানে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বললেন, সাধক বামক্ষ্যাপার শো বন্ধ করা যাবে না প্রাইম টাইমে চালাতেই হবে এই সিনেমা। আরও বলা হয়, ৩টে থেকে ৯টার মধ্যে বাংলা ছবিকে শো দিতেই হবে। এক্ষেত্রে কোনও অজুহাত বা বাহানা শোনা হবে না বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে এর আগে প্রাক্তন সরকার প্রাইম টাইমে বাংলা ছবিকে শো দেওয়ার কথা সিদ্ধান্ত নিলেও, তা এতদিন কার্যকর হয়নি। এদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন মঙ্গলবার থেকে এই নিয়ম পালন করতে হবে।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Bigg Boss Bangla: ‘বিগ বস বাংলা’ সফল শেষে কি অভিনয়ে পা? কী জানালেন জলপাইগুড়ির তনুশ্রী?
Shah Rukh Khan: সদগুরুর সামনে মঞ্চে অনন্ত আম্বানি 'কিং খান'-কে চুপ করার ইশারা! রেগে আগুন নেট দুনিয়া