Exclusive! শারদ-শেষে ‘দিদি নম্বর ১’-এ ‘গৌরী এল’, অসুর-বধের মতোই খেলাতেও জয়ী ‘গৌরী’ মোহনা?

Published : Oct 14, 2022, 08:22 PM IST
Exclusive! শারদ-শেষে ‘দিদি নম্বর ১’-এ ‘গৌরী এল’, অসুর-বধের মতোই খেলাতেও জয়ী ‘গৌরী’ মোহনা?

সংক্ষিপ্ত

মাসজুড়ে শারদ সুরে মাতামাতি জি বাংলার ‘দিদি নং ১’-এ। চলতি সপ্তাহে সেখানে টিম ‘গৌরী এল’। খেলায় অংশ নেওয়ার পাশাপাশি আর কী করল?

শারদ শেষে আবার ‘গৌরী এল’! ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে ফের হুল্লোড়। লক্ষ্মীপুজোয় সেখানে সপরিবার ‘মিঠাই’। মিঠায়ের ‘হুড়হুড় ইংরেজি’র ঠেলায় প্রায় কুপোকাৎ ‘দিদি’ রচনা। এ বার টিম ‘গৌরী’র পালা। কী কী করতে চলেছে তারা? জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। ১৬ অক্টোবর, রবিবার, রাত সাড়ে আটটায়।

‘মিঠাই’ শুধুই যে তার কথায় সবাইকে মোহিত করেছে, তা কিন্তু নয়। রীতিমতো কোমর বেঁধে খেলাতেও অংশ নিয়েছে। সেই কাজটিও এ বার করতে চলেছে ‘গৌরী’ মোহনা এবং তাঁর পর্দার পরিবার। তারই কিছু এক্সক্লুসিভ ছবি এশিয়ানেট নিউজ বাংলার ওয়েব সাইটে।

পুজো এবং তার পরের সপ্তাহ— অর্থাৎ পরপর দুই সপ্তাহেই রেটিং চার্টে ‘গৌরী’রই রাজপাট। ‘বাংলা সেরা’ ধারাবাহিক স্বাভাবিক ভাবেই তাই বাংলা সেরা রিয়্যালিটি শো-এর মঞ্চে।

‘গৌরী’ মোহনা মাইতির সঙ্গে খেলায় অংশ নেবেন তাঁর পরিবারের বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অঙ্কিতা মজুমদার, আরুশ দে প্রমুখ। পর্দায় এঁরা ডা. ঈশান ঘোষাল, শৈল মা, মাধুরী, চিকু।

খেলায় হারজিত থাকেই। তবে তারকারা অংশ নিলে সেই খেলায় সবাই রাজা। তাই প্রত্যেকের হাতেই দিদি নং ১-এর ট্রফি। তার মধ্যেই নেচে, গেয়ে আসর মাতিয়ে দিয়েছেন মোহনা। তিনি নিজে খুব ভাল নাচ জানেন। অভিনয়ে আসার আগে তাঁকে সবাই দেখেছে ডান্স বাংলা ডান্স-এর মঞ্চে। সফল প্রতিযোগী হিসেবে। এ ছাড়াও, গানে অংশ নিয়েছেন অনীক ধর।

আরও পড়ুন

'পোশাক তুলে দেখাতে হবে শরীর', সাজিদের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ কনিষ্ক সোনির

"রিমুভ সাজিদ খান" বিগ বস থেকে সাজিদকে সরানোর এমনই দাবি করলেন নেটিজেনরা

যৌনাঙ্গ দেখিয়ে নোংরা ইঙ্গিত, '১০-এ কত পাব' জিজ্ঞাসা করেছিলেন শার্লিন চোপড়াকে

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা