ঘাঘরা না পরেই শ্যুটিং সেটে হাজির অভিনেত্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published : Nov 28, 2019, 10:38 AM ISTUpdated : Feb 01, 2020, 12:34 PM IST
ঘাঘরা না পরেই শ্যুটিং সেটে হাজির অভিনেত্রী, মুহূর্তে ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

শ্যুটিং চলাকালীন প্রকাশ্যেই নয়া অবতারে ধরা দিলেন অভিনেত্রী ঘাঘড়া ছাড়াই শ্যুটিং ফ্লোরে এসে সবাইকে চমকে দিয়েছেন তিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও টেলি অভিনেত্রী এরিকা ওরফে প্রেরণা নিজের সোশ্যাল হ্যান্ডেলই ভিডিওটি শেয়ার করেছেন

শ্যুটিং চলাকালীন প্রকাশ্যেই নয়া অবতারে ধরা দিলেন অভিনেত্রী। তার এহেন কর্মকান্ডে হতবাক হয়েছেন ফ্লোরের সকলেই। ভাবছেন তো এ  আবার এমন কী ব্যাপার। নিন্মাঙ্গের পোশাক না পরেই সকলের সামনে এসে হাজির হন টেলি অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ। একতা কাপুরের জনপ্রিয় সিরিয়াল 'কসৌটি জিন্দেগি কী ২'-এর শ্যুটিং ফ্লোরে সম্প্রতি এই ঘটনায় ঘটেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। দেখে নিন সেই ভিডিওটি।

 

আরও পড়ুন-প্রিয়ঙ্কা নন, তবে কার সঙ্গে খুনসুটিতে মাতলেন নিক...

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রাডিশনাল সাজে মাথায় ওড়না দিয়ে অর্ধেক মুখ ঢেক শ্যুটিং ফ্লোরে হাজির হয়েছেন প্রেরণা। কিন্তু ফ্লোরে আসতেই সবার চোখ ছানাবড়া। শুধু চোলি পরেই শ্যুটিং ফ্লোরে এসে হাজির হয়েছেন এদিকে ঘাঘড়াই যে পরতে ভুলে গেছেন তা রীতিমতো ভুলে গেছেন অভিনেত্রী। এরিকাকে বোঝাতে গিয়েই ডিরেক্টরের চোখ পড়ে বিষয়টি। সবার সামনে বিষয়টি আসতেই অপ্রস্তুতের মুখে পড়ে যায় এরিকা।

আরও পড়ুন-বয়স লুকোতে মেক আপেই ভরসা মালাইকার, ৩ নম্বর ছবিটি না দেখলেই বড় মিস...

টেলি অভিনেত্রী এরিকা ওরফে প্রেরণা নিজের সোশ্যাল হ্যান্ডেলই ভিডিও শেয়ার করেছেন। তবে সবথেকে মজার বিষয় হল, ঘাঘড়া না পরে জিন্স পরে শট দেওয়ার পুরো ঘটনাটি নিছকই মজার ছলে শ্যুট করা হয়েছে। একটানা কাজ করার পর ক্লান্তি কাটাতেই নিজেদের মধ্যে এই ধরনের খুনসুটিতে মাতেন অভিনেতারা। আর এই ধরনের ভিডিও দেখার জন্য সবসময় মুখিয়ে রয়েছে ফ্যানেরা। একদিকে নিজেদের টাইমপাস, অন্যদিকে ফ্যানেদের বিনোদনের রসদ জোগানো দুটোই হয়ে যাচ্ছে সমানভাবে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মুকুল রায়ের থেকে কী রাজনৈতিক শিক্ষা পেয়েছিলেন সোহেল, অকপট অভিনেতা
আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী