সলমনের ভগ্নিপতীকেও হুমকি মেইল! বিশ্নোইয়ের নিশানায় এবার আয়ুষ, উঠে এল ভয়ঙ্কর তথ্য

Published : Feb 21, 2026, 01:57 PM IST
Salman Khan Jija Ayush Sharma

সংক্ষিপ্ত

সলমনের ভগ্নিপতীকেও হুমকি মেইল! বিশ্নোইয়ের নিশানায় এবার আয়ুষ, উঠে এল ভয়ঙ্কর তথ্য

বলিউডে যেন আতঙ্কের ছায়া ঘনিয়ে আসছে। একের পর এক হুমকির ঘটনায় অস্বস্তিতে তারকা মহল। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়াল সলমন খানের পরিবারকে ঘিরে। এই মুহূর্তে অভিনেতার বাবা Salim Khan অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি। পরিবারের উপর এমনিতেই চাপের পরিস্থিতি, তারই মধ্যে ফের হুমকির মেঘ। সম্প্রতি অভিনেতার বোন অর্পিতা খানের স্বামী Aayush Sharma একটি হুমকি-ইমেল পান বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইমেলটি পাঠানো হয়েছে ‘প্রোটন মেল’ নামের একটি এনক্রিপটেড ইমেল পরিষেবা থেকে। 

এই ধরনের মেল সহজে ট্র্যাক করা যায় না বলেই তদন্তে জটিলতা তৈরি হয়েছে। প্রথমে দাবি করা হয়েছিল, কুখ্যাত গ্যাংস্টার Lawrence Bishnoi–এর তরফ থেকেই এই হুমকি পাঠানো হয়েছে। ইমেলে নাকি কয়েক কোটি টাকা দাবি করা হয় বলেও সূত্রের খবর। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ইতিমধ্যেই আয়ুষ শর্মার ঘনিষ্ঠ সহকারীর বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, সংশ্লিষ্ট ইমেলটি সুইডেন থেকে পাঠানো হয়েছে। ফলে আন্তর্জাতিক স্তরেও যোগাযোগ শুরু হয়েছে। মুম্বই পুলিশ ইতিমধ্যে সুইডেনের তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত কয়েক বছরে বলিউডের একাধিক তারকা ধারাবাহিকভাবে হুমকি পেয়েছেন।

 এই পরিস্থিতিতে শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে Federation of Western India Cine Employees। সংগঠনের পক্ষ থেকে দেবেন্দ্র ফড়নবিশের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “ক্রমাগত হুমকির জেরে শুধু তারকারাই নন, তাঁদের পরিবার ও আশপাশের মানুষজনও আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিনেতারা যে আবাসনে থাকেন, সেখানেও ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।” যদিও এই পুরো ঘটনার বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি আয়ুষ শর্মা। তদন্তের অগ্রগতি এবং প্রশাসনের পদক্ষেপের দিকেই এখন নজর বলিউড মহলের।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ranveer Singh Extortion Threat: ধুরন্ধর রণবীরকে হুমকি কাণ্ডে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে কী বড় পদক্ষেপ নিল পুলিশ
Tejasswi Prakash: বান্দ্রায় ৭.৬৩ কোটির নতুন ফ্ল্যাট কিনলেন এই অভিনেত্রী, দেখুন চোখধাঁধানো সব ছবি