বলিউডে পাড়ি দিতে চলেছেন ঋত্বিক, সঙ্গে থাকছেন শাশ্বত

Published : Oct 12, 2019, 11:01 AM ISTUpdated : Oct 12, 2019, 01:58 PM IST
বলিউডে পাড়ি দিতে চলেছেন ঋত্বিক, সঙ্গে থাকছেন শাশ্বত

সংক্ষিপ্ত

টলিউডের পর বলিউডে পাড়ি ঋত্বিক চক্রবর্তীর এছাড়া তাঁর সঙ্গে দেখা যাবে,শাশ্বত চট্টোপাধ্যায়-কে ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষের কন্যা দিয়া  প্রযোজনার দায়িত্বে থাকবেন সুজয় ঘোষ 

টলিউডে ঋত্বিক চক্রবর্তী ও শাশ্বত চট্টোপাধ্যায় যে অভিনয়ের দিক থেকে নিখাদ সোনা, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এবার তাদের গন্তব্য বলিউড। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঋত্বিক-এর সঙ্গী এবার শাশ্বত চট্টোপাধ্যায়, তবে টলিউডে না বলিউডে। ছবির পরিচালক সুজয় কন্যা দিয়া ঘোষ। 

আরও পড়ুন- বাজার দর আগুন, লক্ষ্মী পুজোর আয়োজনে মাথায় হাত মধ্যবিত্তের

'এবার শবর', থেকে 'ঈগলের চোখ' সমস্ত ছবিতেই একেবারে সাবলীল অনবদ্য অভিনয়ে নজর কেড়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। অন্যদিকে 'ভিঞ্চি দা' হোক বা সম্প্রতি রাজ চক্রবর্তী পরিচালিত 'পরিণীতা' সবেতেই নজর কেড়েছেন ঋত্বিক। এর আগে সুজয় ঘোষ পরিচালিত ছবি 'কাহানি'তে সকলের নজর কেড়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। আবারও সেই বব বিশ্বাস-কে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন দিয়া। 'কাহানি'-র এই বব বিশ্বাস-এর চরিত্রে ভর করেই বলিউডে হাত পাকাতে চলেছেন সুজয় কন্যা দিয়া। এই প্রথম বড় পর্দায় ছবি আসতে চলেছে তাঁর। এর আগে তিনি একটি শর্টফিল্ম তৈরি করেছেন, যা কান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। 

আরও পড়ুন- বলিউডের নতুন চমক, সৃজিতের পরিচালনায় প্রধান চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী

আশা করা যাচ্ছে এই ছবিটিও থ্রিলার ঘরাণার ছবি হবে। তবে ছবির ব্যাপারে পরিচালক বা অভিনেতা, কেউই মুখ খোলেননি। তাঁরা জানিয়েছেন ছবি নিয়ে একটা প্রাথমিক কথা-বার্তা হয়েছে। এখনও সে রকম বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এই দুই জুটি থাকলে যে নিঃসন্দেহে একটা চমক অপেক্ষা করছে তা নিয়ে কোনও সন্দেহ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে কলকাতাতে চলতি নভেম্বরেই শুরু হবে শ্যুটিং। প্রযোজনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। তবে এই খবর পাওয়ার পরই সিনেমাপ্রেমীরা এখন দিন গুনছেন এই ছবির অপেক্ষায়।  
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা