প্রভাস নয়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গেই গাটছড়া বাঁধছেন বাহুবলীর দেবসেনা

Published : Feb 11, 2020, 04:30 PM IST
প্রভাস নয়, ভারতীয় ক্রিকেটারের সঙ্গেই গাটছড়া বাঁধছেন বাহুবলীর দেবসেনা

সংক্ষিপ্ত

ক্রিকেটের সঙ্গে বিনোদনের যে একটি গভীর সম্পর্ক রয়েছে তার প্রমাণ আগেই মিলেছে এবার সেই তালিকায় নাম শোনা যাচ্ছে বাহুবলী খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টির  ক্রিকেট দলের এক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী এর আগে বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে বহুবার নাম জড়িয়েছিল অনুষ্কার

ক্রিকেটের সঙ্গে বিনোদনের যে একটি গভীর সম্পর্ক রয়েছে তার প্রমাণ আগেই মিলেছে। বি-টাউনের অনেক খ্যাতনামা অভিনেত্রীরাই ক্রিকেট তারকাদের সঙ্গে গাটছড়া বেঁধেছেন। কেউ কেউ আবার দীর্ঘদিনের সম্পর্কে থেকেছেন, কিন্তু শেষ পর্যন্ত হয়তো অনেকের সম্পর্ক পরিণতিও পায়নি। এবার সেই তালিকায় নাম শোনা যাচ্ছে বাহুবলী খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টির। দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে ইতিমধ্যেই তার পরিচিতি রয়েছে।

আরও পড়ুন-ফের নয়া চমক, নবাগতার সঙ্গে জুটি বাঁধছেন সলমন...

বাহুবলী স্টার প্রভাসের সঙ্গে বহুবার নাম জড়িয়েছিল অনুষ্কার।  এমনও শোনা গিয়েছিল প্রভাসকেই নাকি ডেট করছেন অভিনেত্রী। এবং খুব শীঘ্রই নাকি চারহাত এক হতে চলেছে। বিয়ের গুঞ্জনও চলেছিল জোরকদমে। যদিও কিছুদিন আগে প্রভাস এসে তাদের বিয়ের গুঞ্জনের খবরের কথা খোলসা করে বলেছিলেন। তাদের সঙ্গে কোনও সম্পর্ক নেই, পুরো বিষয়টাই গুজব। সেকথা জানিয়েছিলেন অভিনেতা। 

 

 

এবার  কোনও অভিনেতা বা চলচ্চিত্র জগতের মানুষ নয়, সূত্র থেকে জানা গিয়েছে,  ক্রিকেট দলের এক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। প্রায়শই নাকি ক্রিকেটারের সঙ্গে ডেট-এও যাচ্ছেন অভিনেত্রী। তবে ক্রিকেটারের নাম এখনও প্রকাশ্যে আসেনি। দক্ষিণের এই ক্রিকেটারের সঙ্গেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী।  তবে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। আপাতত ছবি নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।  তার বিপরীতে দেখা যাবে অভিনেতা আর মাধবনকে। একজন মূক শিল্পীর ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে।  চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই ছবি।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা