ভয়াল রূপে লাল কাপ্তান, ট্রেলারেই বাজিমাত নবাব পুত্রের

Published : Oct 02, 2019, 03:20 PM IST
ভয়াল রূপে লাল কাপ্তান, ট্রেলারেই বাজিমাত নবাব পুত্রের

সংক্ষিপ্ত

ভয়ালরূপে ধরা দিলেন সইফ ছবির ট্রেলারে ফুঁটে উঠল গল্পের ইঙ্গিত অকালী রূপে নবাব পুত্রের অনবদ্য উপস্থাপনা ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি

সেপ্টেম্বর মাসেই সামনে এসেছিল লাল কাপ্তান ছবির প্রথম ট্রেলার। এবার তারই তৃতীয় অধ্যায়ের পালা। ছবির পোস্টার মুক্তি পাওয়ার পরই এই ছবি জড়িয়েছিল নানা বিতর্কে। সেই থেকেই শুরু। তারপর থেকে ট্রেলার মুক্তি, একের পর এক প্রশ্নে জড়িয়েছে এই ছবি। 

ছবির কাজ শেষ। ১৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে লাল কাপ্তান ছবি। এই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সইফ আলি খানকে। এযেন অভিনেতার অন্যরূপ। চণ্ডালের বেশেই পর্দায় এবার হাজির হতে চলেছেন অভিনেতা। নবাব পুত্রের এই রূপ দর্শকেরা এর আগে কখনও দেখেনি। ফলে ছবি ঘিরে ইতিমধ্যেই ছড়িয়েছে উত্তেজনা। 

এবার সেই ছবিরই তৃতীয় ট্রেলার মুক্তি পেল। সেখানেই অকালরূপী সইফের উপস্থিতিতে এক কথায় বাজিমাত করল লাল কাপ্তান। তাঁর অভিনয়ের দাপট দর্শকদের কাছে অজানা নয়, কিন্তু ক্রোদ্ধ, ক্ষোভ ও ধ্বংসের এই দৃশ্য ট্রেলারে ফুঁটে উঠা মাত্রই এক কথায় শিউরে উঠতে হয়।

ছবি মুক্তি পেতে হাতে রয়েছে আর মাত্র ১৬ দিন। তারই আগে মুক্তি পাওয়া এই ছবিতে দেখা যায় সম্পূর্ণ ছবির কিছু দৃশ্যের কোলাজ। যেখানে দেখা যায় সোনাক্ষী সিনহাকেও। আড়াই মিনিটের এই ট্রেলার জুড়ে কেবলই রূদ্ধশ্বাস ও উত্তেজনা। এখন দেখার এই ছবির দাপল কতটা প্রভাব ফেলে বড় পর্দায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা