হাড় হিম করা দৃশ্য, মর্দানি ২ ট্রেলারেই বাজিমাত করলেন রানি

Published : Nov 14, 2019, 03:10 PM ISTUpdated : Nov 14, 2019, 03:14 PM IST
হাড় হিম করা দৃশ্য, মর্দানি ২ ট্রেলারেই বাজিমাত করলেন রানি

সংক্ষিপ্ত

মুক্তি পেল মর্দানি ২-এর ট্রেলার আগের থেকে অনেক বেশি জোরালো ছবির ট্রেলার মুখ্যভুমিকায় আবারও থাকছেন রানি মুখোপাধ্যায় ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবি

২০১৪ সালে মুক্তি পেয়েছিল রানি মুখোপাধ্যায় অভিনীত ছবি মর্দানি। সেই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই পুনরায় পর্দায় ঝড় তুলেছিলেন অভিনেত্রী। সম্পূর্ণ ভিন্ন লুকেই যেন ধরা দিয়েছিলেন মর্দানি ছবিতে। পুলিশ অফিসারের জীবনে জড়িয়ে থাকে হাজারও ওঠা নামার অধ্যায়, তার থেকে বেড়িয়ে এসে সমাজের পাশে দাঁড়ানোর গল্পই বলেছিল মর্দানি ছবি। 

২০১৪ সালের পর কেটে গিয়েছে মোট পাঁচ বছর। দেখা মেলেনি সেই ছবির সিক্যুয়েলে। পাঁচ বছর পর আবারও একই ভুমিকায় ফিরছেন রানি মুখোপাধ্যায়। নারী ও শিশু প্রাচার চক্রের মূলে কে রয়েছে তারই খোঁজ করেছিলেন রানি মুখোপাধ্যায়। এবার তাঁর নজর ধর্ষকের ওপর। বৃহস্পতিবার মুক্তি পেল মর্দানি ছবির ট্রেলার। বর্তমানে পুরো দমে চলছে ছবির কাজ।

 

ছবির ট্রেলার সামনে আসা মাত্রই হারহিম যাওয়ার মত দৃশ্য চোখের সামনে উঠে আসে। ২ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায় একটি তরুনী সাহায্য চাইছে এক গাড়ি চালকের কাছে। তারপরই নৃশংস এক দৃশ্য। ধর্ষণ করে খুন করা হয় মেয়েটিকে। ঘটনাচক্রে সেই কেস আসে রানি মুখোপাধ্যায়ের হাতে। খোঁজ শুরু হয়ে একের পর এক বেড়িয়ে আসে অবিশ্বাস্যকর তথ্য। শুধু তাই নয়, রীতিমত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় রানি মুখোপাধ্যায়কে। রানি কি পারবে অবশেষে ধর্ষকের কাছে পৌঁছতে! সেই গল্পই বলতে মর্দানি ২ ছবি। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা