একই ফ্রেমে চার বলিউড লেজেন্ড, স্মৃতির পাতা উল্টে ছবি শেয়ার করলেন ঋষি কাপুর

Published : Nov 14, 2019, 12:26 PM IST
একই ফ্রেমে চার বলিউড লেজেন্ড, স্মৃতির পাতা উল্টে ছবি শেয়ার করলেন ঋষি কাপুর

সংক্ষিপ্ত

এটাই সম্ভবত প্রথম পানীয়র বিজ্ঞাপন মজার ছলে পোস্ট করলেন ঋষি কাপুর একই ফ্রেমে রয়েছে চার বলিউড অভিনেতা তারকাদের ছেলেবেলার ছবি মুহুর্তে ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তারকারা তাঁদের ছোটবেলার ছবি শেয়ার করে থাকেন। অনেকে দেখেই চিনতে পারেন ভক্তরা, কারুর চেহারার আমুল পরিবর্তনের জন্য চেনাই যায় না। এমনই এক ছবি এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বলিউড লেজেন্ড ঋষি কাপুর। কাপুর পরিবারের একাধিক তাবর অভিনেতা একই ফ্রেমে। মুহুর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ছবি।

ছবি পোস্ট কারর পেছনে যে ক্যাপশনটি ছিল তা এক কথায় অনবদ্য। তিনি এটিকেই প্রথম ঠাণ্ডা পানীয় বিজ্ঞাপন বলেও দাবি করেন। বিষয়টা খানিকটা এই রকম, বিজ্ঞাপনে কোনও সেলিব্রিটিকে রাখা মানেই মোটা অঙ্গের কাটা দেওয়া। তাতেও একই ফ্রেমে এত তারকা পাওয়া যাকে বলে বেজায় দুষ্কর। কিন্তু ছোটবেলায় এক ঠাণ্ডা পানীয়তে মজে ছিলেন তারা সকলেই। আর সেই মুহুর্তই হয়েছিল ফ্রেমবন্দী।

 

 

মজার ছলে করা এই পোস্ট করে তিনি পরিচয় করিয়েদেন সকলের সঙ্গে। লেখেন, বনি কাপুর, আদিত্য কাপুর, ঋষি কাপুর টুটু শর্মা এবং অনীল কাপুর। সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট দেখা মাত্রই বেজায় খুশি হন বাকি তারকারাও। রিটুইট করে প্রতিক্রিয়াও জানান তাঁরা। মুহুর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা