সাঁঝবাতি এক অন্যস্বাদের ভালোবাসার গল্প, বাস্তব জীবনের পরিচিত সংলাপে ভরপুর ট্রেলার

Published : Nov 29, 2019, 07:15 PM ISTUpdated : Nov 29, 2019, 07:30 PM IST
সাঁঝবাতি এক অন্যস্বাদের ভালোবাসার গল্প, বাস্তব জীবনের পরিচিত সংলাপে ভরপুর ট্রেলার

সংক্ষিপ্ত

ছবির ট্রেলার মুক্তিতেই বাজিমাত সম্পর্কের গল্প নিয়ে নতুন ধরনের উপস্থাপনা ট্রেলার জুড়ে বহু না বলা কথার ভিড় ২০ ডিসেম্বর মুক্তি পাবে ছবি

সম্পর্ক, মান, অভিমান, ভালোবাসা, সময়ের সঙ্গে সঙ্গে যেন সকলেই নিজ নিজ জায়গা বদল করে। স্থির থাকে না মানুষের অনুভুতিও। তিলে তিলে সঞ্চয় করা স্মৃতি, আগলে রাখা মুহুর্তেরাই যেন কখন চোখের পলকে অনেকটা দূরে পাড়ি দেয়। আর ক্লান্ত দুই চোখ তখন কেবলই হাতরে ফেরে না পাওয়া ভালোবাসার উষ্ণতা। এমনই এক গল্প বলবে সাঁঝবাতি ছবি।

ছবির ট্রেলার মুক্তিতে তা যেন আরও বেশি কাছের হয়ে ওঠে। দুমিনিয়ের ট্রেলার যখন শেষ হয় তখন অনেকেই হয়তো হারিয়ে গিয়েছেন চেনা ছকে বাঁধা জীবনের ঘেরা টোপে। খুব চেনা, খুব কাছের এই সংলাপ গুলো, হয় কেউ সাক্ষী থেকেছেন, কিংবা কেউ উপলব্ধি করেছেন। কিন্তু কোথাও গিয়ে এই গল্প সমাজকে নাড়া দিতে পিছু পা হয় না। পাওয়া-না-পাওয়ার মধ্যের ব্যবধানটা যে বিস্তর। তা হিসেবে মেলে না ধরা গেলেও ভালোবাসার চাহিদাটা কোথাও যেন মানুষের মনে রেশ রেখে যায় আজীবন। 

 

 

বৃহস্পতিবারই প্রকাশ্যে এল সাঁঝবাতি ছবির ট্রেলার। যেখানে অভিনেতা অভিনেত্রীরা নয়, জীবন্ত হয়ে উঠতে দেখা গিয়েছে ছবির চরিত্রদের। এমনভাবেই সাজিয়ে তোলা হয়েছে ছবির ট্রেলারকে। এক পারিবারিক গল্প, যেখানে বার্ধক্য পরতে পরতে জানান দিয়ে যায় আজ তুমি ব্রাত্য...! সত্যি কী তাই! হয়তো বা নয়, কোথাও অন্য কোনও খানে আজও হয়তো ভালোবাসার কাঙাল কোন মা খুঁজে পায় সন্তানকে, কোনও সন্তান ফিরে পায় মাতৃ স্নেহ, কোনও প্রেয়সী ফিরে পায় ঘর বাঁধার স্বপ্ন। কিন্তু এই ভালোবাসাগুলো সকলই এক ছক ভাঙার গল্প বলে। 

ছবির কাজ শেষ। শীতেই মুক্তি পাবে সাঁঝবাতি। মূখ্যভুমিকাতে অভিনয় করছেন দেব, সৌমিত্র চট্টোপাধ্যায়, পাওলি দাম। বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত ছবির কাস্ট। ২০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়