নাসিম শাহের পর এবার ঋষভ পন্হের সাথে বিতর্কে উর্বশী

Published : Sep 14, 2022, 10:27 PM IST
নাসিম শাহের পর এবার ঋষভ পন্হের সাথে বিতর্কে উর্বশী

সংক্ষিপ্ত

পাকিস্তানি বোলার নাসিম শাহের সঙ্গে বিতর্কের শেষ না হতেই আবার নতুন বিতর্কে জড়িয়ে পড়েন উর্বশী রাওতেলা। উর্বশীর সাথে এবার বিতর্কে ঋষভ পন্হ।   

সবেমাত্র কিছু দিন আগেই পাকিস্তানের বোলার নাসিম শাহের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন প্রখ্যাত অভিনেত্রী উর্বশী রাওতেলা। কিন্তু বিতর্কের শেষ না হতেই এবার ভারতীয় ক্রিকেট দলের উইকেট রক্ষক ঋষভ পন্হের সাথে নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। যদিও এই বিতর্ক নতুন নয়‌। 

মঙ্গলবার একটি সাক্ষাৎকারে উর্বশীকে প্রশ্ন করা হয়েছিল, পন্থকে কোনও বার্তা দিতে চান? জবাবে উর্বশী বলেছিলেন, ‘‘জানি না কী বলব...তবু বলতে চাই যে, আমি দুঃখিত। খুবই।’’ ২৪ ঘণ্টা পরেই উর্বশী জানালেন, পন্থের কাছে ক্ষমা চাননি তিনি। তাঁর কথা ভুল ভাবে দেখানো হয়েছে।

দিন না ঘুরতেই এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশী লেখেন, ‘আজকালকার দিনে সিনেমা বা টেলিভিশনের অনুষ্ঠানের তুলনায় খবর অনেক বেশি তৈরি করা হয়। আমার ভক্ত ও প্রিয় মানুষদের কাছে আমি ক্ষমা চেয়েছিলাম। অন্য কারও কাছে চাইনি।’

 এক সাক্ষাৎকারে পন্থের নাম উল্লেখ না করে কয়েক বছর আগের একটি ঘটনার কথা তুলে আনেন বলিউড অভিনেত্রী। উর্বশী জানান, আরপি নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করার জন্য হোটেলের ঘরের সামনে অপেক্ষা করছিলেন। পরে সেই ব্যক্তি মুম্বইয়ে তাঁর সঙ্গে দেখা করেন। উর্বশী নাম না করলেও নেটপাড়ায় ঋষভ পন্থকে সেই ব্যক্তি ভেবে নিয়ে আলোচনা শুরু করে দর্শকেরা। 

তবে চুপ করে থাকেননি পন্থও। ঋষভ ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। যদিও পরে সেটি মুছে দেন। পন্থ লিখেছিলেন, ‘জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। দেখে অবাক লাগে। নাম এবং খ্যাতির জন্য মানুষ কত তৃষ্ণার্ত। ঈশ্বর ওদের মঙ্গল করুন। আমার পিছন ছেড়ে দাও বোন। মিথ্যা বলার একটা সীমা থাকে।’

পাল্টা দেন উর্বশী। তিনি পন্থকে বলেন, ‘ছোটু ভাইয়া! ব্যাট-বল খেলো।’ এখানেই থেমে থাকেনি বিষয়টি। নেটমাধ্যমে উর্বশীর নাম না করেই একটি উক্তি করেন পন্থ, উক্তিটি হল, ‘যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে ভাববেন না।’ এরপরেই জানা গেল অভিনেত্রী নাকি ঋষভের কাছে ক্ষমা চেয়েছেন, ঠিক তার ২৪ ঘন্টা না পেরোতেই তিনিই আবার বলেন তিনি মোটেই ঋষভের কাছে ক্ষমা চাননি। এই মন্তব্য করে অভিনেত্রী ঋষভ আর তার বিতর্কের জালকে আরো উসকে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। 

এই বিতর্কের মাঝেই পাকিস্তানের বোলার নাসিম শাহের সঙ্গে একটি ভিডিয়ো নিয়ে আলোচনায় আসেন উর্বশী। পরে নাসিম বলেন, ‘‘কে উর্বশী, তা-ই তো আমি জানি না। আমি জানিও না লোকজন কেন এমন ভিডিয়ো বানাচ্ছে। আমি আপাতত ক্রিকেটেই মনোনিবেশ করতে চাই।’’ উত্তরে উর্বশী নেটমাধ্যমে লেখেন,‘কিছু দিন আগে আমার দল ভক্তদের তৈরি কিছু ভিডিয়ো নেটমাধ্যমে পোস্ট করে। সেখানে অন্য মানুষরাও ছিলেন। সংবাদমাধ্যমকে অনুরোধ করব এই নিয়ে কোনও রকম খবর না ছড়াতে।’
 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

বান্ধবীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ, গ্রেফতার হল ইউটিউবার শমীর অধিকারী
'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়