রাম নাম-এ বিকিনি, বিতর্কিত পোশাক পরে নেটদুনিয়ায় ট্রোল বাণী

Published : Nov 13, 2019, 06:08 PM IST
রাম নাম-এ বিকিনি, বিতর্কিত পোশাক পরে নেটদুনিয়ায় ট্রোল বাণী

সংক্ষিপ্ত

পোশাক বিতর্কে জর্জরিত বাণী কাপুর বিকিনিতে হট লুকে ছবি পোস্ট বিকিনিতে লেখা রয়েছে রাম নাম মুহুর্তে ভাইরাল ছবি নেট দুনিয়ায়

পোশাক বিতর্কে নিত্যদিনই জরিয়ে পড়েন বিভিন্ন তারকারা। কখনও প্রশ্নের মুখে পড়ে তাঁদের স্টাইল স্টেটমেন্ট, কখনও আবার প্রশ্নের মুখে পড়তে হয় পোশাক নির্বাচন নিয়ে। বিতর্কিত পোশাক পরা তারকাদের কাছে নতুন কিছু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে সেই নির্বাচন এমনই পর্যায় চলে যা যাকে হাতিয়ার করে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ট্রোল। এবার এমনই পরিস্থিতির শিকার হলেন ওয়ার অভিনেত্রী বাণী কাপুর। 

ওয়ার ছবি মুক্তির পরই যেন লাইম লাইটে আরও বেশি করে উঠে এসেছেন বাণী। তবে এবার খবরের শিরোনামে নিজের জায়গা করে নিলেন তিনি বিকিনি নির্বাচন করে। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। যেখানে বাণীকে দেখা যায় হট লুকে বিকিনি পরে। তবে এবিকি যে সে বিকিনি নয়, তার পরতে পরতে জরিয়ে রয়েছে রাম নাম। সাদা ও লাল কম্বিনেশনে অভিনেত্রীকে কতটা সুন্দর লাগছে নেটিজেনদের নজর এখন সেখানে নয়। 

 

 

ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই নেটিজেনরা কটাক্ষ করলেন তাঁর পোশাক নির্বাচনকে। যেখানে দেখা গেল রাম নাম। একাধিক প্রশ্নবানে জর্জরিত হতে হয় বাণীকে। একের পর এক উক্তিতে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রশ্ন তুলে জানতে চাওয়া হয়, লজ্জা হওয়া উচিত, আপনি রাম নাম লেখা পোশাক পড়েছেন! অন্যদিকে আরেকজন লেখেন, ম্যাম এর আগে কখনও কাউকে আমি ট্রোল করিনি, আপনাকেও করছি না, শুধু একটাই অনুরোধ, এভাবে কোনও ধর্ম নিয়ে মজা করবেন না। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা