Mimi Chakraborty: ছাদনাতলায় মিমি চক্রবর্তী! চলতি বছরেই বিয়ে, কাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসেবে?

Published : Sep 12, 2026, 12:57 PM IST
mimi chakraborty

সংক্ষিপ্ত

টলিউডে ফের বিয়ের সানাই, এবার চর্চায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে। শোনা যাচ্ছে, বিনোদন জগতের বাইরের এক নৌসেনা কর্মরত পাত্রের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর এই বছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।

বিয়ের সানাই টলিউডে। এবার চর্চায় মিমি চক্রবর্তীর বিয়ে। পাহাড়ের কোলে বিয়ে করতে চলেছেন মিমি। শোনা যাচ্ছে, পাত্র নাকি একেবারে অন্য জগতের। মিমির মনের মানুষের সঙ্গে বিনোদন জগতের কোনও সম্পর্ক নেই। তিনি নৌসেনায় কর্মরত। বেশ অনেকদিন ধরেই প্রেমপর্ব চলছিল মিমির। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিমি ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক।

তবে, এই নিয়ে আপাতত কিছু বলতে নারাজ মিমির আপ্তসহায়ত। তিনি জানিয়েছে, নায়িকার বিয়ের বিষয়ে কোনও তথ্য তার কাছে নেই। তবে, ইন্ডাস্ট্রিতে ফিসফাঁস, এই বছরই নভেম্বরে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। আইনি বিয়ে হবে নভেম্বরে। আর ডিসেম্বর ডেস্টিনেশন ওয়েডিং করবেন। তাও কালিম্পং-এ বসবে বিয়ের আসর। জলপাইগুড়ির মেয়ে মিমি। আর তাই বিয়ের আসর বসবে পাহাড়েই। ইতিমধ্যে নাকি বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন অনেকে।

টলিউডের ব্যস্ততম নায়িকার মধ্যে একজন মিমি। একের পর এক কাজ থাকে তার হাতে। তিনি মডেল হিসেবে যেমন নাম করেছেন তেমনই অভিনয় জগতেও তাঁর খ্যাতি কম নয়। ২০১০ সালে গানের ওপারে ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর একে একে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। বারে বারে কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব নিয়ে খবরে থেকেছেন মিমি। মিমি ও রাজ চক্রবর্তীর প্রেমের কথা কারও অজানা নয়। তাদের প্রেম থেকে বিচ্ছেদ- সবই একসময় ছিল চর্চায়। তবে, সেই সম্পর্কের পর্ব বহু আগে চুকেছে। রাজ শুভশ্রীকে বিয়ে করে সংসার পেতেছে। বর্তমানে তাদের দুই সন্তান। সে যাই হোক, এবার বিয়ে করতে চলেছেন মিমি। এই নিয়ে কোনও আনুষ্ঠিত ঘোষণা না হলেও টলিপাড়ার তার বিয়ের খবর চর্চার শীর্ষে। শোনা যাচ্ছে, বহু বর নৌসেনায় কর্মরত। আইনি বিয়ে হবে নভেম্বরে। আর ডিসেম্বর ডেস্টিনেশন ওয়েডিং করবেন। তাও কালিম্পং-এ বসবে বিয়ের আসর। সব মিলিয়ে এখন টলিউডে মিমির বিয়ে নিয়ে চলছে জোর চর্চা। শীঘ্রই বিয়ে করবেন তিনি।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Hanuman Ansh 2: 'হনুমান অংশ ২'-এ একসঙ্গে অভিনয় করবেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা?
Virat Kohli Net Worth: মাঠের বাইরেও 'কিং' কোহলি! ২০২৬-এ তাঁর সাম্রাজ্যের আয় কত?