টলিপাড়ায় ফের শোকের ছায়া, মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

Published : Mar 31, 2026, 12:45 PM IST
টলিপাড়ায় ফের শোকের ছায়া, মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়

সংক্ষিপ্ত

টলিপাড়ায় নেমে এল শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে প্রয়াত হলেন উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়, অন্যদিকে শ্যুটিং শেষে জলে ডুবে মৃত্যু হল জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। এই দুই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ বাংলা বিনোদন জগৎ।

ফের খারাপ খবর টলিপাড়ায়। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দুঃসংবাদের মাঝে এল আরও এক তারকার মৃত্যুর খবর। সহকর্মী বন্ধুর মৃত্যুর সংবাদ সামলে ওঠার আগেই ফের খারাপ খবর পেলেন টেলি তারকারা। ফের টলিপাড়ায় দেখা গেল শোকের ছায়া।

না ফেরার দেশে চলে গেলেন উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, সোমবার আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রণব। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এই উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। মাত্র ৩৩ বছর বয়সে চলে গেলে অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়।

ছোট পর্দার জুনিয়র আর্টিস্ট হিসেবে নাম করেন প্রণব চট্টোপাধ্যায়। কালার্স বাংলায় কাজ করেছেন। কাজ করেছেন জি বাংলায়ও। কাজ করেছেন বসন্ত বিলাস মেসবাড়ি, সোনারের ভগবান দাস-র মতো জনপ্রিস ধারাবাহিকে। এছাড়াও জি বাংলা ও স্টার জলসার একাধিক মেগায় জুনিয়ক শিল্পী হিসেবে কাজ করেছেন।

পরিচালকের আবেগঘন পোস্ট প্রণবের মৃত্যুতে ভেঙে পড়েছেন হরগৌরী পাইস হোটেল-র পরিচালক পাভেল ঘোষ। প্রণবের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি সোশ্যাল মিডিয়ার লিখেছেন, তোমাকে আর বকার সুযোগ হবে না। পরিচালকের এই বার্তার স্পষ্ট যে, সেটে প্রণব কতটা কাছের মানুষ ছিলেন।

এদিকে, তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই শ্যুটিং শেষে জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এই সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্য়ায়। তিনি প্রথম এই খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তালসারিতে শ্যুটিং-এ গিয়েছিলেন। ঘটনাটি প্য়াক আপের পরে হয়েছে। তবে ঠিক কী হয়েছিল সেই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট কোনও খবর নেই। রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায় 'চির দিনই তুমি যে আমার' ছবিতে অভিনয় করে প্রবল জনপ্রিয়তা অর্জন করেন। অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীকালে তাঁরা বিয়েও করেন। সহজ তাদের সন্তান।

PREV

Entertainment News ( বাংলা বিনোদনের খবর ): Read Entertainment News including movie reviews, Trailers, Celebrity gossips, TV shows and other Entertainment News in at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Malaika Arora: প্রেমিক হর্ষের সঙ্গে মন্দিরে মালাইকা! রাজস্থানে পুজো দিতেই ভিডিও ভাইরাল
Dhurandhar 2 Fees: কে কত টাকা পেলেন! ধুরন্ধর ২-এ রণবীর, অক্ষয়, অর্জুনের পারিশ্রমিক কত ছিল?