মেসি সহ একাধিক প্লেয়ারের বিরুদ্ধে চক্রান্ত, গ্রেফতার বার্সার প্রাক্তন প্রেসিডেন্ট বার্তামেউ

Published : Mar 01, 2021, 08:56 PM ISTUpdated : Mar 01, 2021, 08:59 PM IST
মেসি সহ একাধিক প্লেয়ারের বিরুদ্ধে চক্রান্ত, গ্রেফতার বার্সার প্রাক্তন প্রেসিডেন্ট বার্তামেউ

সংক্ষিপ্ত

বার্সেলোনা ক্লাবে  হঠাৎই পুলিসের হানা গ্রেফতার ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট বার্তেমেউ মেসি সহ অন্যান্যদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ  সেই কারণেই গ্রেফতার করা হল প্রাক্ত বার্সা সভাপতিকে  

মেসি, পিকে সহ কোচ গুয়ার্দিওয়ালার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। বিতর্কিত বার্সাগেট কেলেঙ্কারিতে গ্রেফতার হলেন বার্সেলোনার প্রাক্তন সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ গ্রেফতার করল পুলিস। এদিন হঠাৎ বার্সেলোনা ক্লাবে অভিযান চালায় পুলিস। এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বার্তামেউকেষ এছাড়া গ্রেফতার করা হয়েছে সিইও অস্কার গ্রাউ ও লিগ্যাল টিমের প্রধান রোমান গোমেজ। যদিও বার্সার তরফ থেকে সরকারিভাবে স্বীকার করা হয়নি গ্রেফতারির কথা। 

অভিযোগ, বার্তামেউ সভাপতি থাকাকালীন মেসি, পেপ গুয়ার্দিওলা, জাভি ও জেরার্ড পিকেদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন। একটি সোশ্যাল মিডিয়া কোম্পানিকে ক্লাবের কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ার সহ ব্যক্তিতে অপমান করার জন্য টাকা দিয়েছিলেন। ২০২০-তে বার্কাগেট স্ক্যান্ডাল সামনে আশার পর বার্তামেউ স্বীকার করে নিয়েছিলেন যে ঐ কোম্পানির সঙ্গে তিনি কন্ট্র্যাক্ট করেছিলেন কিন্তু কোনো ব্যক্তিবিশেষকে আক্রমণ করার জন্য নয়। মেসি গতবছরই এই ঘটনাকে অস্বাভাবিক আখ্যা দিয়েছিলেন।  এবার সেই সেই বার্সাগেট কেলেঙ্কারিতেই গ্রেফতার হলেন বার্তামেউ।

যদিও বার্সার তরফ থেকে গ্রেফতারির কোনও কথা এখনও সরকারিভাবে স্বীকার করা হয়নি। কিন্তু ক্লাবে পুলিস হানার কথা ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে। পুলিসের তরফ থেকে এখনও কোনো নাম প্রকাশ না করা হলেও বেশ কিছু গ্রেফতারের খবরকে সিলমোহর দেওয়া হয়েছে পুলিসের তরফ থেকে। বার্সার মতো সম্ভ্রান্ত ক্লাবে পুলিসি হানা ও ক্লাবের পার্ক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ও গ্রেফতারির ঘটনা ক্লাবের কোলিন্যকে কিছুটা হলেও আঘাত হেনেছে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 
 

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Asian Champions League: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দলের সংখ্যা, ২৪ থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৩২
Mohun Bagan vs Punjab FC: যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের, খেলার ফলাফল ৩-২