কোন ডিভিশনে খেলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব, জানিয়ে দিল আইএফএ

Published : Apr 26, 2022, 07:49 PM IST
কোন ডিভিশনে খেলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব, জানিয়ে দিল আইএফএ

সংক্ষিপ্ত

বাংলা নববর্ষের (Poila Baishakh) প্রথম দিনে লোগো ও জার্সি  আত্মপ্রকাশ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব (Diamond Harbour Football club)। অবশেষে কলকাতা লিগের কোন ডিভিশনে খেলবে ডায়মন্ডহারবারের সাংসদের ক্লাব তা চূড়ান্ত হল।  

পয়লা বৈশাখের দিন আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করেছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব। আধুনিক পরিকাঠামো ও তরুণ ফুটবলার তুলে আনা এই ক্লাবের লক্ষ্য বলে জানিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। রাজনীতির  সঙ্গে এই ক্লাবের কোনও সম্পর্ক নেই, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই ক্লাের দরজা খোবা বলে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ক্লাবের লক্ষ্য স্থির ককে তিনি বলেছিলেন, প্রথম বছরেই কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে খেলবে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। লক্ষ্য আগামী দু’-এক বছরে মধ্যে প্রিমিয়ার ডিভিশন খেলা। একইসঙ্গে আইএসএলে খেলা। এবার কলকাতা লিগের প্রথম ডিভিশনে ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের খেলার অনুষ্ঠানিক ঘোষণা হল মঙ্গলবার। মঙ্গলবার আইএফএ-এর সাধারণ সভার পর সাংবাদিকদের জানালেন সচিব জয়দীপ মুখোপাধ্যায়। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলা এক প্রকার ঠিকই ছিলথ মঙ্গলবার আইএফএ-র সাধারণ সভায় এই বিষয়ে প্রস্তাব ওঠে।  সেখানে কেউই ডায়মন্ডহারবার ক্লাবের প্রথম ডিভিশনে খেলার বিষয়ে আপত্তি জানায়নি।  তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব নয় তৃণমূল বিধায়ক মদন মিত্রের ক্লাব  বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবকেও প্রথম ডিভিশনে খেলার অনুমতি দিয়েছে আইএফএ। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি নামে রাজ্য সরকারের একটি দল প্রথম ডিভিশনে খেলবে। রাজ্য সরকারের ক্রীড়া দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই দল প্রথম ডিভিশন জিতলে প্রিমিয়ার লিগে উঠবে না বা অবনমনও হবে না। প্রথম বছর অনুর্ধ্ব ২০ ও পরের বছর থেকে অনুর্ধ্ব ১৮ ফুটবলারেদের নিয়ে দল গড়বে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। এই ক্লাবের কোনও খরচও আইএফএ বহন করবে না।

আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বললেন, “ডায়মন্ড হারবার ক্লাবকে অন্তর্ভুক্ত করা হল। আমরা চাই আরও কর্পোরেট ক্লাব ফুটবলের জন্য এগিয়ে আসুক। আশা করছি অনেক ভাল ফুটবল খেলা দেখতে পাব। আগে শুধু প্রিমিয়ার লিগে ভাল খেলা হত, এখন সেটা প্রথম ডিভিশনেও হবে বলে আশা করছি।” এদিন আইএফ-র বৈঠকে বিভিন্ন ডিভিশন মিলিয়ে ১৪টি ক্লাবকে খেলার অনুমোদন দেওয়া হয়েছে। এদিন আইএফএ-র নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অনির্বাণ দত্ত। কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু ব্যানার্জীর মৃত্যুর পর এই পদটি খালি হয়ে পড়ে। সর্বসম্মতিক্রমে অনির্বাণ দত্তকে বেছে নেওয়া হয়েছে। আগামী বছর থেকে প্রথম ডিভিশনে খেলার জন্য ১ কোটি টাকা দিতে হবে। এই বছর পর্যন্ত টাকার পরিমাণটা ছিল ১৫ লক্ষ টাকা। 

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Player Transfer News: আইএসএল-এর আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সই নতুন ফুটবলারদের, ভরসার মুখ কারা?
Indian Super League 2026: সামনে চলে এল চূড়ান্ত সূচি, আইএসএলে মোহন-ইস্টের ম্যাচ কবে কবে?