ভালো খবর সবুজ মেরুন শিবিরের জন্য, আসতে পারে নতুন স্পনসর

Published : Sep 12, 2020, 11:33 AM IST
ভালো খবর সবুজ মেরুন শিবিরের জন্য, আসতে পারে নতুন স্পনসর

সংক্ষিপ্ত

আপাতত দু-একটা খেলোয়াড়ের ট্রান্সফার নিয়ে ব্যস্ত এটিকে মোহনবাগান তারই মধ্যে নতুন গুঞ্জন সবুজ মেরুন শিবিরে গঙ্গা পাড়ের ক্লাবে আসতে পারে নতুন স্পনসর এক বেটিং ওয়েবসাইটের সাথে তাদের চুক্তি হতে পারে

 ভারতের মূল ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান প্রায় নিশ্চিত করে ফেলেছে এটিকে মোহনবাগান। এবার আরও সুখবর পেতে চলেছে এটিকে-মোহনবাগান সমর্থকরা। জোর জল্পনা চলছে যে আসন্ন আইএসএলে এটিকে মোহনবাগানকে স্পনসর করতে চলেছে এসবিওটিওপি। বৃহস্পতিবার এই অনলাইন স্পোর্টস বেটিং ওয়েবসাইটে মোহনবাগানকে নিয়ে একটি আর্টিকেল বের হয় এবং তারপর থেকেই এই নিয়ে আলোচনা ক্রমশ বাড়ে।

আরও পড়ুনঃগীতার পোস্টার দেখেই হয়েছিলেন 'দিওয়ানা', বিয়ে করে নিয়েছিলেন দম, জানুন ভাজ্জির মজাদার প্রেম কাহিনি

আসলে এটি একটি অনলাইন স্পোর্টস বেটিং ওয়েবসাইট। ২০২০ তে ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা লিডস ইউনাইটেডের মূল স্পনসর হিসেবে জুড়েছে এসবিওটিওপি। এদের পেরেন্ট কোম্পানি সেল্টন ম্যাঙ্কস প্রিমিয়ার লিগের একাধিক দল, যেমন সোয়ানসি সিটি, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, সাউদ্যাম্পটনের মত দলের বেটিং পার্টনার হিসেবে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে এবার এটিকে-মোহনবাগানে স্পনসরশিপ করতে চলেছে এই সংস্থা।

আরও পড়ুনঃজুটিতে লুটি, কোন ওপেনিং জুটি মাতাবে আইপিএল, দেখে নিন তালিকা

আরও পড়ুনঃধোনি না কোহলি, আইপিএলে কার সাথ দেবেন ভাগ্যদেবী, ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী

যদিও ক্লাব সূত্রে এই নিয়ে কোনও খবর প্রকাশ করা হয়নি। তাদের দুই পক্ষের মধ্যে এই নিয়ে কোনওরকমই কথাবার্তা হয়নি। এই ওয়েবসাইট একাধিক বিষয় নিয়েই আর্টিকেল লেখে। পাশাপাশি ভারতে অনলাইন বেটিং নিয়ে কেন্দ্রীয় সরকারের বেশ কিছু কড়াকড়ি রয়েছে, যার ফলে আদৌ এই বেটিং সংস্থা ইনভেস্ট করবে কিনা, সেই নিয়ে সন্দেহ রয়েইছে। শেষপর্যন্ত কি হয় তা নিয়ে অধির আগ্রহে রয়েছেন সবুজ মেরুন সমর্থকরা।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal: ৭০ মিনিটের বেশি ১০ জনে খেলে বেঙ্গালুরুর সঙ্গে ড্র, আইএসএল-এ লড়াইয়ে ইস্টবেঙ্গল
Asian Champions League: এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দলের সংখ্যা, ২৪ থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে ৩২