মৃত বাবার জন্য় কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো

Published : Sep 16, 2019, 05:27 PM IST
মৃত বাবার জন্য় কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো

সংক্ষিপ্ত

ভালো সময় বাবাকে পাশে না পেয়ে হতাশ রোনাল্ডো অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে পড়লেন জুভেন্তাস স্ট্রাইকার বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়লেন পর্তুগিজ তারকা

বাবার জন্য় কান্নায় ভেঙে পড়লেন পর্তুগলের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নিজের বাবার এক সাক্ষাতকারের ভিডিও দেখে কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো। এক অনুষ্ঠানে রোনাল্ডোর মৃত বাবার ভিডিও দেখানো হলে সেটা দেখার পর নস্টালজিক হয়ে পড়েন রোনাল্ডো। সেই ভিডওতে রোনাল্ডোকে নিয়ে গর্ববোধ করতে দখা যায় তাঁর বাবা জস ডিনিস অ্য়াভিয়েরোকে। আর সেটা দেখে অতীতের কথা মনে করে বাবার শোকে ভেঙে পড়েন জুভেন্তাস স্ট্রাইকার।  ভালো সময়টা বাবাকে দেখাতে পারেননি সেই নিয় আক্ষেপ প্রকাশ করলেন জুভেন্তাস স্ট্রাইকার।

জানতে পড়ুন, লক্ষ্য’র লক্ষ্যভেদ, বেলজিয়ামে বিজয় পতাকা ওড়ালেন লক্ষ্য সেন


নিজের ফুটবল কেরিয়ারে বিশ্ব দরবারে সর্বোচ্চ স্থান পেয়েছেন রোনাল্ডো। ক্লাব কেরিয়ার থেকে শুরু করে দেশ ও ফিফার তরফ থেকে বেশ কিছু সম্মানে সম্মানিত হয়েছেন এই তারকা ফুটবলার। তবে নিজের সেরা সময়ে বাবাকে কাছে পাননি ক্রিস্টিয়ানো। আর সেই কারণে নিজর বাবার ভিডিও দেখে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। এই ভিডিও দেখার পর কান্না ভেঙে পড়ে রোনাল্ডো বলেন, 'আমি এই ভিডিও আগে কোনওদিন দেখিনি। খুব মন খারাপ লাগছে আজ। বাবা আমার ফুটবল কেরিয়ারের সেরা জায়গায় যাওয়ার আগেই আমাকে ছেড়ে চলে গিয়েছেন। আমাকে এক নম্বর হতে ও আমাকে অ্য়ায়র্ডস নিতেও দেখেননি তিনি। তাই আরও খারাপ লাগছে।' মাত্র ৫২ বছর বয়সে মৃত্য়ু ঘটে রোনাল্ডোর বাবার। লিভার সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি।

জানতে পড়ুন, যোগাসনে এশিয়া সেরা মানকুণ্ডুর সৃজা, আরও বড় স্বপ্ন দেখছে দশ বছরের মেয়ে


এই কথা বলতে বলতে সেই অনুষ্ঠানে কেঁদে ভাসিয়ে দেন রোনাল্ডো। প্রাক্তন রিয়াল মাদ্রীদ তারকা আরও বলেন, 'আমি ফুটবল কেরিয়ারে এতদূর এসেছি সেটা  দেখে যেতে পারেননি আমার বাবা। আমার পরিবারের বাকিরা, মা, ভাই সবাই ভালো সময়টা দেখেছেন। তবে বাবা সেটা দেখে যেতে পারলেন না।'
নিজর কেরিয়ারে ৫টি ব্য়ালন'ডি অর সহ ২৯টি ট্রফি জিতেছেন এই ফুটবলার। পাশাপাশি বিশ্ব দরবারে দারুণ ভাবে প্রসিদ্ধি পেয়েছেন রোনাল্ডো। তাই ভালো সময়ে নিজের বাবাকে পাশে না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Tanmoy Dhar Referee: কলকাতা ময়দানের অন্ধকার দিক! বোমা ফাটালেন বঙ্গ রেফারি তন্ময় ধর, EXCLUSIVE
UEFA Champions League: রুদ্ধশ্বাস ম্যাচে বায়ার্নের কাছে পরাজয় রিয়াল মাদ্রিদের, কষ্টার্জিত জয় পেল আর্সেনাল