গতকাল অর্থাৎ ৯ ডিসেম্বর বৈদিক রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব-দেবলীনা।
211
দীর্ঘ তিন বছরের প্রেম পূর্ণতা পেল অবশেষে। করোনা আবহের মধ্যে বিয়ে সাড়লেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়।
311
বাঙালি মতে বিয়ের নানা অনুষ্ঠানের মধ্যে মাছের মুড়ো খাওয়ানো হল অন্যতম। আর সেই নিয়ম মেনেই বিয়ের পর নববধূ দেবলীনার হাতেই মাছের মুড়োতে কামড় বসালেন গৌরব।
অন্যদিকে বিয়ের দিন লাল বেনারসি, সোনার গয়নাতেই সকলের নজর কেড়েছেন রাঙা বউ দেবলীনা কুমার।
611
বালিগঞ্জের চৌধুরী হাউসে বসেছিল এই গ্র্যান্ড বিয়ের আসর। বিয়ের অনুষ্ঠানের দিন একদম ঘরোয়া ভাবেই সব রীতি মেনেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি। বিয়ের আসরে পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।
711
বিয়ের অনুষ্ঠানে আলোর রোশনাই, সানাইয়ের সুরে মিলেমিশে একাকার হল দুই মন। মালাবদল সারছেন গৌরব-দেবলীনা।
811
সব নিয়ম নীতি পালন হলেও হয়নি কন্যা সম্প্রদান। অনেকেরই মনে হতে পারে কেন,আসলে পাত্রী দেবলীনা নিজেই চাননি এই কন্যাদান।
911
লকডাউনের সময় থেকেই গৌরব ও দেবলীনার বিয়ের খবরে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার পাকাপাকি ভাবেই শিলমোহর পড়ল। তবে করোনার আবহে আয়োজনে রাশ টানতে হয়েছিল। তাই সামান্য অতিথির মধ্যেও ঘটা করেই অনুষ্ঠিত হল বিবাহপর্ব।
1011
অতিথি সংখ্যা সীমিত থাকলেও টলিপাড়ার বেশ কয়েকজনের উপস্থিতি চোখে পড়েছে হাই-প্রোফাইল বিয়ের আসরে।
1111
বিয়ের আসরে নবদম্পত্তিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন অনীক ধর। ছোট্ট মেয়ে ও স্ত্রীকে সঙ্গে নিয়ে নবদম্পত্তির সঙ্গে ছবিতে পোজ দিয়েছেন অনীক। ইতিমধ্যেই নতুন কনে পৌঁছে গেছেন ভবানীপুরের ঐতিহ্যবাহী চট্টোপাধ্যায় বাড়িতে। ভক্তরা সকলেই নবদম্পত্তিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.