বিয়ের দিন সকালেই গায়ে হলুদের অনুষ্ঠানে নিয়ম মেনেই চলছিল হলুদ মাখানো পর্ব। হিন্দু রীতি মতোই আচার-অনুষ্ঠান পালন করছেন হবু বর ও কনে। আত্মীয়-পরিজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে গায়ে হলুদের রীতি পালন করেছেন নীল ও তৃণা।
49
হাতে শাখা -পলা, সাদা-হলুদ লেহেঙ্গা, ফুলের সাজে যেন লাস্যময়ী তৃণা।
59
কনের পাশে পাল্লা দিয়ে হলুদ পাঞ্জাবি, জড়ির কাজ করা নেহেরু জ্যাকেট একদম পারফেক্ট নীল।
বালিগঞ্জের অভিজাত বাড়িতে বসেছে বিয়ের আসর। রাজকীয় ভাবে ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছে বিবাহ মন্ডপ।বৈদিক মন্ত্রধ্বনি উচ্চারণের মধ্য গিয়ে হিন্দু সনাতন রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই জুটি।
89
বিয়ের ঠিক ২৫ দিন আগেই রূপকথার এনগেজমেন্ট পর্ব সেরে ফেলেছেন প্রেমিক জুটি। আলোর রোশনাইয়ের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সংগীতের আসর ও এনগেজমেন্ট পর্ব।
99
সাবেকিয়ানার সাজেই লাল টুকটুকে বেনারসিতে সাজবেন ব্রাইড টু বি তৃণা। জীবনের এই বিশেষ দিনে ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে নীলকে। শহরের নামী ক্লাবেই বসছে জমজমাট বিয়ের আসর। ৪ ফেব্রুয়ারি বিয়ে সারলেও ভালবাসার দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন। শহরের নামী ক্লাবেই বসছে চাঁদের হাঁট।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.