ছোট পোশাক বিতর্ক এখন অতীত, বিয়ের পর প্রথম দিনে বধূসাজে অদেখা ছবিতেই ভাইরাল দেবলীনা

Published : Aug 30, 2021, 01:54 PM IST

টলিউডের বেশ চর্চিত জুটি গৌরব এবং দেবলীনা। বিয়ে করেছেন সবে ৮ মাস হল। তাই এখনও বিয়ের মধুর মুহূর্তের স্মৃতিগুলো সতেজ রয়েছে। তাই বিয়ের ৮ মাসের মাথায় আবারও বিয়ের দিনে হাড়িয়ে গেলেন দুজনে।   

PREV
19
ছোট পোশাক বিতর্ক এখন অতীত, বিয়ের পর প্রথম দিনে বধূসাজে অদেখা ছবিতেই ভাইরাল দেবলীনা

সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি শেয়ার করলেন গৌরব এবং দেবলীনা। সম্প্রতি দেবলীনার মা দেবযানী কুমার নিজের ফেসবুকে মেয়ের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেন। 

29

মায়ের পোস্ট করা ছবি শেয়ার করতে দেখা গেলো দেবলীনা এবং গৌরবকে। গত বছরের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন উত্তম কুমারের নাতি গৌরব এবং দেবলীনা কুমার। 
 

39

তবে তাঁদের বিয়ে ছিল প্রচলিত রীতিনীতি থেকে সম্পূর্ণ আদালা। তিন দিন ধরে তিন রকম মতে বিয়ে হয় তাঁদের। এই বিয়েতে কন্যা দানের কোনও রীতি পালন করা হয়নি। 

49

দেবলীনা কখনওই চাইতেন না, তাঁর বিয়েতে কন্যা দানের রীতি পালন করা হোক। কারণ তিনি মনে করেন মেয়েরা কখনওই দানসামগ্রী হতে পারে না। বৈদিক, খ্রিস্টান এবং ইসলাম রীতি মেনে বিয়ে করেন গৌরব এবং দেবলীনা। 
 

59

তিন বছরের প্রেমের সম্পর্ককে সামাজিক পরিচিতি দেন দুজনে। তবে একেবারে আলাদা রীতিতে বিয়ে সারেন দুজনে। বিয়ের কয়েকদিনের মধ্যেই দুজনে মিলে নিভৃতে সময় কাটানোর জন্য দার্জিলিঙে বেড়াতে যান। 
 

69

এরপর কিছুদিন আগেই তাঁদের দেখা যায় গোয়ায় সমুদ্র সৈকত থেকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে। অতিমারির কারণে বিয়েতে খুব বেশি লোকজনকে নিমন্ত্রণ করা যায়নি। 

79

কাছের বন্ধু এবং আত্মীয়পরিজনদের নিয়েই বিয়ে সারেন গৌরব এবং দেবলীনা। লোকজন কম থাকলেও আয়জনের কোনও কমতি ছিল না। একেবারে জাঁকজমক করেই বিয়ের অনুষ্ঠান হয়। 
 

89

উত্তম কুমারের নাতবউ-এর ছোট পোশাক পরা নিয়ে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে দেবলীনাকে। তবে সবকিছু ভুলে এখন গৌরব এবং দেবলীনার বিয়ের স্মৃতিতে মজে রয়েছেন নেটাগরিকরা।

99

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এভাবেই ভাইরাল হয়ে উঠছেন দেবলীনা কুমার বারে বারে। তাঁর ফ্যাশন থেকে শুরু করে গুডলুক, ভক্তদের ঘুম কাড়ছে রাতের। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories