লকডাউন এবং করোনা আবহের জেরে দিদি নম্বর ১ বন্ধ হয়ে যেতেই হতাশ হয়ে পড়েছিল অসংখ্য বাঙালি দর্শক। দিদি নম্বর ১-এ কেবল যে বাঙালি দর্শকদের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে তাই নয়। বাংলা না বুঝতে পারলেও একাধিক অবাঙালি ভক্তরাও রয়েছে যারা দিদি নম্বর ১ নিয়মিত দেখেন। তবে লকডাউনের কারণে মাস খানেক বন্ধই ছিল অনুষ্ঠানটি। লকডাউনের রেশ কাটিয়ে ফের শুরু হয়েছে দিদি ন ১। ফের শুরু হওয়ায় এখন আনন্দে আত্মহারা সকলেই।
সৌমিলি সদ্য করোনা মুক্ত হয়েছেন। সেই অভিজ্ঞতা তিনি দিদি নং ১-এর মঞ্চে ব্যক্ত করবেন কিনা সেই নিয়ে কৌতূহল দর্শকের।
68
প্রসঙ্গত, সমস্ত খেলায় এসেছে বদল। সামাজিক দূরত্ব মেনেই পরিকল্পিত করা হচ্ছে প্রতিটি খেলা। চার দিদি-র সঙ্গে বরাবরের মত থাকছেন আরও দু'জন।
78
নীল মুখোপাধ্যায় এবং কাঞ্চন মল্লিক। তাঁদের জুটি মিলে কৌতুকে ভরিয়ে তোলে দর্শকদের। ৪ অক্টোবর সম্প্রচারিত হবে এই পর্ব।
88
এছাড়াও থাকছেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত। সমস্ত নিয়মাবলী মেনেই শুরু হয়েছে রিয়ালিটি শো-টির শ্যুটিং। ফ্লোরে সীমিত করে দেওয়া হয়েছে কুশিলবদের সংখ্যা।
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.