ভোররাত থেকে গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী, করোনার ভুয়ো টিকাতেই কি বাড়ল বিপত্তি, বাড়ছে দুশ্চিন্তা

Published : Jun 26, 2021, 11:25 AM ISTUpdated : Jun 26, 2021, 11:26 AM IST

দিনকয়েক আগেই কসবায় করোনার টিকা নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। টিকা নেওয়ার পরেই ভুয়ো ভ্যাকসিন টিকা কেন্দ্রের পর্দাফাঁসও করেছেন মিমি। তিনি নিজেই এই প্রতারণার শিকার। ভুয়ো ভ্যাকসিন নেওয়ার চারদিনের মাথাতেই এবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন মিমি চক্রবর্তী। শনিবার ভোর রাত থেকে শুরু হয় পেটব্যথা ও লাগাতার বমি। পরিস্থিতি বাড়াবাড়ি হতেই বাড়িতেই নিয়ে আসা হয় চিকিৎসককে। তবে কি ভুয়ো ভ্যাকসিনের জন্যই অসুস্থ হয়ে পড়লেন মিমি, তা খতিয়ে দেখছেন চিকিৎসক।

PREV
19
ভোররাত থেকে গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী, করোনার ভুয়ো টিকাতেই কি বাড়ল বিপত্তি, বাড়ছে দুশ্চিন্তা


 গুরুতর অসুস্থ মিমি চক্রবর্তী। শনিবার ভোর রাত থেকে শুরু হয় পেটব্যথা ও লাগাতার বমি। পরিস্থিতি বাড়াবাড়ি হতেই বাড়িতেই নিয়ে আসা হয় চিকিৎসককে। 

29


তবে কি ভুয়ো ভ্যাকসিনের জন্যই অসুস্থ হয়ে পড়লেন মিমি, খতিয়ে দেখছেন চিকিৎসক। তবে রক্তচাপও অনেকটাই নেমে গিয়েছে অভিনেত্রীর। আপতত বাড়িতেই চলছে চিকিৎসা।

39

শনিবার ভোর রাতে কোনও ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা হ.নি। তার পর ভোর ৬ টায় মিমির হাউজ ফিজিশিয়ানকে নিয়ে আসা হয়।

49

সূত্রের খবর, মিমির গলব্লাডারের সমস্যা ছিল যার ফলে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক, কিন্তু তাতে রাজি হননি মিমি। তাই আপাতত বাড়িতেই চিকিৎসা চলছে অভিনেত্রীর।

59

দিনকয়েক আগেই কসবায় করোনার টিকা নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। টিকা নেওয়ার পরেই ভুয়ো ভ্যাকসিন টিকা কেন্দ্রের পর্দাফাঁসও করেছেন মিমি।

69

 তিনি নিজেই এই প্রতারণার শিকার। ভুয়ো ভ্যাকসিন নেওয়ার চারদিনের মাথাতেই অসুস্থ হয়ে পড়েছেন মিমি। যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

79

তবে কি ভুয়ো ভ্যাকসিনের জন্যই অসুস্থ হয়ে পড়লেন মিমি, খতিয়ে দেখছেন চিকিৎসক। 

89

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পাউডারের সঙ্গে জল মেশানো তরল পদার্থ কিংবা অ্যামিকেসিন দেওয়া হয়েছে।

99

শনিবারই সাংসদ অভিনেত্রীর রক্তপরীক্ষা সহ বেশ কিছু টেস্ট হওয়ার কথা ছিল, যে ভ্যাকসিনের কোনও সাইড এফেক্ট হচ্ছে কিনা, কিন্তু তার আগেই ঘটল বিপত্তি।

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories