সম্পর্ক ভাঙনের জল্পনাকে উষ্কে দিল করবা চৌথের ব্রত, কোনও পোস্টই নেই এবার শ্রাবন্তীর পাতায়

Published : Nov 05, 2020, 01:57 PM IST

তৃতীয় বিয়েও কি ভাঙতে বসেছে শ্রাবন্তীর, নেট দুনিয়ায় জল্পনাএখন তুঙ্গে। আর সেই জল্পনাকেই আরও উষ্কে দিল শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার পাতা, এবার করবা চৌথে থাকল না কোনও পোস্ট। তবে কি সত্যিই তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন! 

PREV
18
সম্পর্ক ভাঙনের জল্পনাকে উষ্কে দিল করবা চৌথের ব্রত, কোনও পোস্টই নেই এবার শ্রাবন্তীর পাতায়


শ্রাবন্তীর সঙ্গে রোশনের সম্পর্ক এক কথায় বলতে গেলে এখন খবরের শিরোনামে। ভক্তদের মনেও এখন একটাই প্রশ্ন, কেমন আছেন এই জুটি। 

28

কয়েকদিন ধরেই তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলে আঁচ পাওয়া যাবে কিছু না কিছু সমস্যা দেখা দিয়েছে এই জুটির মধ্যে। 

38

শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ার পাতায় নেই কোনও রোশনের ছবি রাতারাতি সব ছবি গায়েব। এখানেই শেষ নয়, রোশনকে আন ফলোও করলেন শ্রাবন্তী। 

48

পাল্টা দিলেন রোশনও, তিনিও শ্রাবন্তীকে আনফলো করলেন। কিন্তু এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে ফেসবুক। সেখানের ডিপি-তে কিন্তু এখনও জ্বলজ্বল করছে শ্রাবন্তী ও রোশনের ছবি। 

58

তবে বিয়ের প্রথম বছর রীতিমত ফোটোশ্যুট করে করবা চৌথের ব্রত পালন করেছিলেন শ্রাবন্তী ও রোশন। কিন্তু এবার আর কোনও পোস্টই নজরে এলো না। 

68

শুধু তাই নয়, পাশাপাশি গত বছরের করবা চৌথে তোলা এক সঙ্গে ছবির দেখাও মিলল না। পুজোর দশ দিন আগে থেকেই নাকি আলাদা থাকছেন এই জুটি। 

78

যদিও সম্পর্ক নিয়ে সেভাবে এখনও মুখ খোলেননি কেউই। তবে বিজয়ার সিঁদুর খেলা নেই নেই লক্ষ্মী পুজো, করবা চৌথ, সব মিলিয়ে বেজায় চিন্তিত ভক্তমহল। 

88

যদিও সব ঠিক থাকার আশাতেই এখন দিন গুণছেন ভক্তরা। আবারও এই জুটির মধ্যে কেমিষ্ট্রি ফিরে আসুক, ভরে উঠুক সোশ্যাল মিডিয়ার পাতা, অপেক্ষায় ভক্তকূল। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories