Vicky-Katrina Marriage: গুজব উড়িয়ে আরও খবর সামনে, অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক রাজস্থানে

Published : Nov 29, 2021, 01:22 PM IST

সপ্তাহ শেষে নেট পাড়ায় ঝড় তুলেছিল একটাই সংবাদ, বিয়ের আসরের স্বপ্ন ভেঙে কেবলই অন্য গল্প উঠে এসেছিল বিভিন্ন পোস্টে। ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ে হচ্ছে না, সাফ খবরে ঘুম উড়েছিল সকলের। কিন্তু এবার আর তেমন কিছু বোধহয় হচ্ছে না, কারণ বিয়ের খবর অব্যহত রেখেই একের পর এক প্রস্তুতির খবর এবার ভাইরাল। 

PREV
19
Vicky-Katrina Marriage: গুজব উড়িয়ে আরও খবর সামনে, অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক রাজস্থানে

ডিসেম্বর মাসের ৭ থেকে ৯ চলবে সঙ্গীত (Sangeet) থেকে মেহেন্দির উৎসব। ক্যাটরিনা কাইফের বিয়ের স্থান-কাল-পাত্র ফাঁস হবার পর  সামনে এলো বিয়ের সাজ নিয়ে একাধিক তথ্য।  কিন্তু তারই মাঝে উঠে এলো ভয়ানক খবর, বিয়েই নাকি করছেন না এই সেলেব! 

29

এমনই পরিস্থিতিতে ভয়ানক খবর সামনে আনলেন ভিকি কৌশলের (Vicky Kaushal) বোন উপাসনা (Upasana)। একটি সংবাদপত্রকে দেওয়া  সাক্ষাৎকারে অন্তত এমনটাই জানিয়েছেন উপাসনা। তাঁর কথায় কোনও বিয়ে হচ্ছে না। 

39

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সবটাই গুজব, কোনও বিয়ে হচ্ছে না, হলে তাঁরা নিজেরাই জানাবেন। তবেই অবাক ভক্তমহল, এত খবর সবটাই কি গুজব, অন্যদিকে প্রস্তুতির আপডেটে ভরপুর সিনে দুনিয়া। 

49

আর এতেই ভয় ভক্তদের, তবে কি ভিকির বোনের কথাই ঠিক, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন না তাঁরা, কেন এই নিয়ে মুখ খোলেননি! একের পর এক প্রশ্ন বর্তমানে ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ার পাতায়। যদিও বিটাউন থেকে ক্রমশ মিলছে একের পর এক প্রস্তুতির খবরই। 

59

এদিকে রাজস্থানের রাজকীয় বিয়ের আসর, প্রতিটা মুহূর্তেই এখন বিনোদন জগতে খবরের শিরোনামে একটাই আপডেট, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। ঠিক কোন পর্যায়ে প্রস্তুতি কীভাবে সেজে উঠছে বিয়ের আসর, সমস্ত তথ্য কড়া নজর নেট পাড়ার।

69

মিলল আরও এক খবর, ঝড়ের গতীতে যা হয়ে উঠল ভাইরাল। না, বিয়ে হচ্ছে না সেই খবর নয়, এবার বরং সামনে এলো হটেল বুকিং-এর তথ্য, ৪৫ টি হোটেল বিয়ের জন্য আগাম বুকিং করা হয়েছে। 
 

79

সেলিব্রিটি বিয়ে বলে কথা, যার ফলে প্রস্তুতিতে নেহাতই কম নয় তা ভালই মালুম পাচ্ছে সকলে। ইতিমধ্যেই ১০ জনের একটি টিম পৌঁছে গিয়েছে রাজস্থান (Rajasthan), ভালো করে পরিকল্পনা করে নেওয়া হচ্ছে কিভাবে এই বিশেষ দিনে সেজে উঠবে প্রাসাদ।

89

এরই মাঝে মেহেন্দি নিয়ে সমস্ত প্রস্তুতি সেরে ফেললেন ক্যাটরিনা কাইফ। সুজাত মেহেন্দিতে সেজে উঠবেন। বি টাউনে এই মেহেন্দি বেশ ফেমাস। সেলিব্রিটিরা এই মেহেন্দি ভীষণ রকম ভাবে পছন্দ করে থাকেন। যোধপুরের পালি থেকে অর্ডার করা হয় এই মেহেন্দি।

99

ফলে ভক্তদের মনে এখন একটাই স্বস্তি, অবশেষে ভিকি-ক্যাট একসঙ্গে হচ্ছেন, দীর্ঘদিন এই সম্পর্ক নিয়ে নানান জল্পনা থাকার সত্ত্বেও অবশেষে তাঁর এক হতে চলেছেন, আর এতেই বেশ খুশি সকলে। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories