বয়সে দ্বিগুন বাবার ফিটনেস কোচ নূপুর শিখরকে নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। ২৩ বছরের ইরার সঙ্গে আমিরের ট্রেনার প্রেম নিয়ে হৈ চৈ পড়ে গিয়েছিল বি-টাউনে। এবার সেই সম্পর্কের কথাই প্রকাশ্যে স্বীকার করে নিলেন অভিনেত্রী।
311
ইনস্টাগ্রামেই একে অপরের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে কাপল গোলস দিয়েছেন ইরা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
411
নিজেদের আদুরে ছবি শেয়ার করে ইরা ক্যাপশনে লিখেছেন, তোমাকে প্রতিশ্রুতি দিয়ে আমি নিজে সম্মানিত বোধ করছি। এছাড়াও নিজের ড্রিমবয় বলেও আখ্যা দিয়েছেন নূপূরকে।
511
ইরার এই ভালবাসা মাখা পোস্টে ফতিমা সানা শেখ থেকে কর্ণবীর, গলুশন দেবিয়ার মতো তারকারা তাকে নতুন জীবনের শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।
611
আমিরের ব্যক্তিগত ট্রেনার নূপুর শিখার ইরারও ট্রেনার বটে। লকডাউনে একাধিক শরীরচর্চা ভিডিও প্রকাশ্যে এসেছে।
711
বলিউডের নামকরা ফিটনেস ট্রেনারদের মধ্যে তিনি অন্যতম। মুম্বইয়ের ফিটনেজম ফিটনেস এক্সপার্ট-এর মালিক তিনি। এছাড়া সুস্মিতা সেনের ব্যক্তিগত ট্রেনারও ছিলেন নূপুর। আমির খানেরও বর্তমান ট্রেনার।
811
মেয়ের নতুন সম্পর্ক নিয়ে কী বলছেন বলিউডের মি.পারফেরশনিস্ট। তা জানতেই সকলে মুখিয়ে রয়েছেন। তবে মেয়ের এই সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেতা।
911
বেশ কয়েকদিন আগে প্রেমিক মিশাল কৃপালিনীর সঙ্গে নিজের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে রীতিমতো নেটদুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন আমির কন্যা ইরা খান। তারপর দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ করে নিয়েছেন দুজনে।
1011
অন্যান্য স্টারকিডদের মতো অভিনয়ে আসতে চান না ইরা। সেকথা তিনি নিজেই জানিয়েছিলেন। ভবিষ্যতে ছবি পরিচালনা করতে অনেক বেশি আগ্রহী তিনি।
1111
বর্তমানে বলি ইন্ডাস্ট্রিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমির কন্যা। পরিচালনাতেও একটু একটু করে হাত পাকাচ্ছেন। একটি থিয়েটারও পরিচালনা করেন ইরা।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.