মাথা নিচে পা উপরে উঠতেই বেরিয়ে এল 'Babybump ', ভরা মাসেও শীর্ষাসনে ব্যস্ত বিরাট পত্নী অনুষ্কা

Published : Dec 01, 2020, 01:16 PM ISTUpdated : Dec 01, 2020, 01:18 PM IST

আট মাসের অন্তসত্ত্বা বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। এই সময়টায় খুবই সচেতন থাকাটা জরুরি। অন্তঃসত্ত্বা কালীনও নিজেকে ফিট রাখতে জোর কদমে চলছে শরীরচর্চা। ডাক্তারের পরামর্শ মেনেই যোগাসন ও সঠিক ডায়েটে একদম সুস্থ রয়েছেন বলিউডের 'মম টু বি'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুষ্কার শরীরচর্চার ছবি, কিন্তু এই ভরা মাসে  কীভাবে শীর্ষাসন করছেন অনুষ্কা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যদিও একা নয়, তাকে পুরোদমে সাপোর্ট দিচ্ছে স্বামী বিরাট। যা প্রকাশ্যে আসতেই দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

PREV
18
মাথা নিচে পা উপরে উঠতেই বেরিয়ে এল 'Babybump ', ভরা মাসেও শীর্ষাসনে ব্যস্ত বিরাট পত্নী অনুষ্কা

আর মাত্র কয়েকমাস। তারপরেই  বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা এখন লাইমলাইটে।   অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মার এবার দিন গোনার পালা।

28

ডাক্তারের পরামর্শ মেনেই যোগাসন ও সঠিক ডায়েটে একদম সুস্থ রয়েছেন বলিউডের 'মম টু বি'। 

 

38

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুষ্কার শরীরচর্চার ছবি, কিন্তু এই ভরা মাসে  কীভাবে শীর্ষাসন করছেন অনুষ্কা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যদিও একা নয়, তাকে পুরোদমে সাপোর্ট দিচ্ছে স্বামী বিরাট। 

48

মাথা নিচে, পা উপরে তুলতেই বেরিয়ে এসেছে অনুষ্কার উন্মুক্ত বেবিবাম্প।  এবং এই সময়ে যোগাসন নয়, শীর্ষাসন করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। 

58


দেওয়ালে সাপোর্ট নিয়ে শীর্ষাসন করতে দেখা গেছে অনুষ্কাকে। পাশাপাশি তার পুরো ভারসাম্যটাই ধরে রেখেছেন বিরাট কোহলি।

68


শরীরচর্চার ছবি দেখে অনেকেই আঁতকে উঠেছেন। কমেন্টে স্পষ্ট জানিয়েছেন এসব না করতে।তবে তাদের উদ্দেশ্যে অনুষ্কা স্পষ্ট জানিয়েছেন, তাকে ডাক্তারই এই যোগাসন করতে বলেছেন। প্রেগনেন্সির আগেও তিনি যেভাবে যোগাসন করতেন এখনও তেমনটাই করছেন।

78

তবে যারা অন্তঃসত্ত্বা রয়েছেন, তারা যেন অনুষ্কাকে দেখে বাড়িতে এই ব্যায়াম না করেন, তাও জানিয়েছেন অভিনেত্রী। ডাক্তারের পরামর্শ মেনেই যেন শরীরচর্চা করেন।

88


বর্তমানে অনুষ্কার যোগাসন এক্সপার্ট এফা স্রোফই তাকে ট্রেনিং দিচ্ছেন। পুরোটাই ভার্চুয়ালি। ভিডিও কলের মাধ্যমেও শরীরচর্চার শিক্ষা নিচ্ছেন অনুষ্কা।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories