সদ্যই মা হয়েছেন বলি অভিনেত্রী কল্কি কোয়েচলিন। 'ওয়াটার বার্থিং' পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে মেয়ের পায়ের ছবি শেয়ার করে এই ৯ মাসের জার্নির কথা খুব সুন্দর ভাবে তুলে ধরেছিলেন অভিনেত্রী। বর্তমানে কেমন আছেন অভিনেত্রী। হোম কোয়ারেন্টাইনে কেমন কাটছে অভিনেত্রীর দিন। এই সমস্ত প্রশ্নের উত্তর নিজেই খোলসা করলেন অভিনেত্রী কল্কি। সম্প্রতি মেয়ে সাফোর সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। মা ও মেয়ের এই খুনসুটি নজর কেড়েছে নেটিজেনদের। কোয়ারেন্টাইনে সাফোই তার সঙ্গী। একনজরে দেখে নিন মা-মেয়ের ছবিগুলি।
পৃথিবীর সমস্ত সুখ যেন বাবার হাতে। হার্সবার্গের সঙ্গে সাফো এই ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি।
99
বিয়ে হয়নি। তার উপর আবার সন্তানসম্ভবা। এই নিয়েও নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল কল্কিকে। অবশেষে সমস্ত সমালোচনার ইতি টেনে সবাইকে চোখে আঙুল দিয়ে কন্যা সাফোকে নিয়ে মাতৃত্ব উপভোগ করছেন অভিনেত্রী কল্কি।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.