Published : Aug 25, 2020, 08:40 AM ISTUpdated : Aug 25, 2020, 08:53 AM IST
ফের অন্তঃসত্ত্বা করিনা কাপুর। আগামী বছরের শুরুতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী।আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। পতৌদির নবাব সইফ আলি খান এবং নবাব বধূ করিনা কাপুর খান সবসময়েই লাইমলাইটের শিরোনামে থাকেন। আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র নির্মাতারা তাকে নিয়ে চিন্তিত কারণ ছবির মুখ্য ভুমিকায় রয়েছেন করিনা। এবং এখনও পর্যন্ত বেশিরভাগ অংশের শুটিংও হয়নি। বেবিবাম্পের কারণে শুটিংয়ের সমস্যা হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন। তবে শুধু করিনা একা নন, শুটিং চলাকালীন অনেক অভিনেত্রীরাই গর্ভবতী হয়ে পড়েছিলেন। এমনকী বিয়ের আগে গর্ভবতী ছিলেন। কারা রয়েছেন সেই তালিকায়, দেখে নিন।
করিনা কাপুর 'বীরে দ্য ওয়েডিং ' ছবির সময় অন্তঃসত্ত্বা ছিলেন। যখন এই ছবির শুটিং চলছিল তখন তিনি তার গর্ভাবস্থা সম্পর্কে জানতে পেরেছিলেন। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি চলচ্চিত্রের শুটিং চালিয়ে গেছিলেন। পরে প্রসবের আগে কাজ থেকে বিরতি নিয়েছিলেন। আসন্ন ছবি 'লাল সিং চাড্ডা'র নির্মাতারা তাকে নিয়ে চিন্তিত কারণ ছবির মুখ্য ভুমিকায় রয়েছেন করিনা। এবং এখনও পর্যন্ত বেশিরভাগ অংশের শুটিংও হয়নি। বেবিবাম্পের কারণে শুটিংয়ের সমস্যা হবে কিনা তা নিয়েই উঠছে প্রশ্ন।
29
২০১০ সালে ছবির শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কাজল। এি ছবিতেও কাজলকে মায়ের চরিত্রে দেখা গেছে। গর্ভবতী হয়ে কাজল শুধু ছবির শুটিং নয় বরং একটি প্রচারমূলক অনুষ্ঠানেও গিয়েছিল। প্রসবের আগেও পর্যন্ত কাজল কাজ চালিয়ে গিয়েছিল। তারপরই যুগের জন্ম হয়।
39
ঐশ্বর্য রাই বচ্চনও শুটিং চলাকালীন অন্তসত্ত্বা হয়ে পড়েছিলেন। যে কারণে ছবির শুটিং বন্ধ করে মাঝপথে তিনি চলে গিয়েছিলেন। এবং তার মাঝপথে চলে যাওয়াতে শুটিং-এর অনেক ক্ষতি হয়েছিল এবং ঐশ্বর্যর পরিবর্তে করিনা কাপুরকে নেওয়া হয়েছিল।
49
মাধুরী দীক্ষিত সেই সমস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম যারা কাজ নিয়ে কখনওই কোনও আপোস করেননি। ব্লকবাস্টার ছবি 'দেবদাস' করার সময় অন্তঃসত্ত্বা ছিলেন মাধুরী।
59
শ্রীদেবী। বলিউডের চাঁদনি 'জুদাই' ছবির সময় গর্ভবতী হয়ে পড়েছিলেন। সূত্র থেকে শোনা যায়, বিয়ের আগে প্রযোজক বনি কাপুরের সন্তান জাহ্নবী কাপুরের জন্ম দেন শ্রীদেবী। পরে শ্রীদেবী ও বনি কাপুর বিয়ে করেছিলেন।
69
জুহি চাওলা ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেছিলেন। জুহি যখন গর্ভবতী হয়েছিলেন তখনই আমেরিকা থেকে স্টেজ শোয়ের অফার পেয়েছিলেন। এবং জুহি তা প্রত্যাখান না করে সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং দ্বিতীয়বার 'ঝঙ্কার বিটস' চলচ্চিত্রের শুটিং-এর সময় অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন।
79
জয়া বচ্চন। শোলে ছবির শুটিং চলাকালীন গর্ভবতী ছিলেন অমিতাভ পত্নী জয়া। এই ছবিতেই জয়ার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়। তার পরেই কন্যা শ্বেতার জন্ম দেন।
89
কঙ্কনা সেন শর্মাও ছবির শুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন। এমনকী গর্ভাবস্থায় ফোটোশ্যুটও করেছিলেন তিনি যখন ছবির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী।
99
'ওম শান্তি ওম' ছবি চলাকালীন পরিচালক ফারহা খান গর্ভবতী ছিলেন। তারপরেও তিনি কাজ চালিয়ে যান। পরে ফারহা একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.