মহেশ ভাটের কন্যা হিসেবে নয়, বরং নিজের অভিনয় দক্ষতা দিয়েই বলিউডে দাঁপিয়ে বেড়াচ্ছেন আলিয়া ভাট। বয়সে অনেকটা ছোট হলেও বি-টাউনের প্রথমসারিতেই রয়েছেন আলিয়া ভাট। তবে বলিউড তারকারা সবসময়েই চান হলিউডে পাড়ি জমাতে। এবার সেই তালিকায় চলে এলেন আলিয়া ভাট। আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। তবে কি সত্যিই হলিউডে পাড়ি দিচ্ছেন কাপুর পরিবারের হবু বউমা।
ইতিমধ্যেই আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে নাকি চুক্তিবদ্ধ হয়েছেন আলিয়া। তবে কি সত্যিই হলিউডে পাড়ি দিচ্ছেন কাপুর পরিবারের হবু বউমা।
711
সূত্রের খবর,আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা উইলিয়াম মরিস এজেন্সির সঙ্গে নাকি এক নতুন চুক্তি স্বাক্ষর করেছেন আলিয়া।
811
হলিউডের পরিচিত তারকা বেন অ্যাফলেক, ক্রিশ্চিয়ান বেলের প্রোফাইল হ্যান্ডেল করে থাকে আন্তর্জাতিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।
911
'স্লামডগ মিলিওনেয়ার' খ্যাত ফ্রিডা পিন্টোরও ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেন তার। এবার সেই তালিকায় যুক্ত হল আলিয়ার নাম।
1011
একদিকে হলিউডে কাজ করার ইচ্ছা অন্যদিকে নিজেই প্রযোজনা সংস্থা খুলে ফেলেছেন আলিয়া। সেই সংস্থার প্রথম ছবি 'ডার্লিং' -এর শুটও শুরু করেছেন আলিয়া।
1111
এখানেই শেষ নয়, দীর্ঘ ৫ বছর পর আলিয়া নিয়ে বড়পর্দায় ফিরছেন আলিয়া ভাট। 'রকি অউর রানি কি প্রেম কাহিনি'। ছবিতে আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে। শেষবারের মতোন 'গাল্লি বয়' ছবিতে একসঙ্গে দেখা গেছিল দুজনকে। ফের আলিয়া-রণবীর ম্যাজিক দেখতে চলেছে দর্শক।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.