বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। অন্যদিকে বলি ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে নিজেক গড়ার প্রচেষ্টায় অনড় আরবাজ। তবে বিবাহবিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ, যদি তা ছেলের কারণে। এবার মালাইকার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ খান।
বলি অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা, সেখান থেকে প্রেম, তারপর বিয়ে এবং বর্তমানে এক সন্তানের মা মালাইকা (Malaika Arora)। যদিও সেই সম্পর্কেও চিড় ধরে বছর চারেক আগে। বলিউডের একসময়কার জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ (Arbaaz Khan) ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা।
210
বিয়ে-সন্তান-বিবাহবিচ্ছেদ-লিভইন এইসব কিছুই যেন এখন জলভাত মালাইকা আরোরার (Malaika Arora) কাছে। তবে বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। কিন্তু ছেলে আরহানের সব দায়িত্ব একসঙ্গেই পালন করে থাকেন তারা।
310
বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা (Malaika Arora )খান আপাতত নিজের ফ্ল্যাটেই থাকেন ছেলেকে নিয়ে । আরবাজ-মালাইকার একমাত্র সন্তান আরহানকে নিয়েই সময় কাটছে বলিউডের ছাইয়া ছাইয়া গার্লের।
410
অন্যদিকে বলি ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে নিজেক গড়ার প্রচেষ্টায় অনড় আরবাজ (Arbaaz Khan)। এবং সাহসী চরিত্র থেকে চাবুক ফিগার নিজের দক্ষতায় বলিউডে জায়গা পাকিয়ে নিয়েছেন বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা (Malaika Arora) । তবে ১৮ বছরের সম্পর্কে যখনই ধীরে ধীরে তিক্ততা আসতে শুরু করে তখনই বিচ্ছেদের পথে হাঁটেন দুই তারকা।
510
তবে বিবাহবিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন আরবাজ, যদি তা ছেলের কারণে। এবং আরহানের দায়িত্ব সমানভাবে নিয়েছেন মালাইকা ও আরবাজ (Malaika- Arbaaz Relationship)। এবার মালাইকার সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ খান।
610
সম্প্রতি এক সাক্ষাৎকারে আরবাজ (Arbaaz Khan) জানান, '২০০২ সালে জন্ম হয় আরহানের। আমাদের এই ডিভোর্সটা আরহানের জন্য একটি কঠিন পদক্ষেপ। তবে সেই সময়টাতে মালাইকার (Malaika Arora) থেকে আলাদা হওয়াটা ভীষণ জরুরি ছিল'।
710
আরবাজ বলেন, মালাইকা (Malaika Arora) জীবনে না থাকলে তিনি সবসময়েই ছেলে আরহানের পাশে থাকবেন। যেমন মালাইকা তো এখন আমার সঙ্গে নেই কিন্তু আজও আমি আমার ছেলের জন্য সবসময়েই প্রস্তুত।
810
আরহান মালাইকার (Malaika Arora) কাছে থাকতে পারে তবে ওর কাস্টডি পাওয়ার জন্য আমি কখনওই লড়াই করিনি। কারণ আমার দৃঢ় বিশ্বাস একজন মায়ের চেয়ে ভাল করে তার সন্তানকে আর কেউই মানুষ করতে পারেন না। তাই আরহানকে নিয়ে কোনও প্রশ্নই তুলতে পারি না।
910
আরবাজ (Arbaaz Khan) বলেন, আমাদের বিচ্ছেদের সময় আরহান মাত্র ১২ বছরের। যদিও বিষয়টা ও আগেই বুঝেছিল। কারণ আমাদের বিবাহবিচ্ছেদ ওর কাছে অবাক হওয়ার কোনও বিষয়ই ছিল না। কারণ বাবা-মায়ের টানাপোড়েনটা সন্তানরাই প্রথম জানতে পারে। তেমনটা আরহানেরও হয়েছিল।
1010
বর্তমানে অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা (Malaika Arora) ব। কবে সাতপাকে বাঁধা এই খবরে টিনসেল টাউন সরগরম থাকলে তারা সেভাবে এখনও মুখ খোলেন নি। তেমনই মালাইকার সঙ্গে ডিভোর্সের পরই জর্জিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন আরবাজ খান (Arbaaz Khan), তেমনটাই গুঞ্জনে শোনা যায়।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.