বিবাহিত হয়েও উদ্দাম সঙ্গমের নেশায় আসক্ত, বউয়ের থেকে মুক্তি পেতে কত টাকা খসেছিল এই তারকাদের

Published : Jun 23, 2021, 08:35 AM IST

একাধিক সম্পর্ক, বিবাহ বিচ্ছেদ এ যেন মুহূর্মুহূ ঘটেই চলেছে।  আর নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্যের গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটানো এটা বলি ইন্ডাস্ট্রির পুরোনো ট্রেন্ড। কিন্তু বিবাহ বিচ্ছেদ তো হল। তার পরের ফেজটা কিন্তু ভীষণ কঠিন। কারণ বিবাহ বিচ্ছেদের খরচটা আকাশছোঁয়া। যা মেটাতে গিয়ে মাথায় হাত পড়েছে অভিনেতাদের। শুধু মাথায় হাত বললে ভুল হবে  এককথায় সারাজীবনের পরিশ্রমের মূল্য নিমেষে শেষ। ভিখারি হওয়ার পথে বসেছে অনেক অভিনেতারা। জেনে নিন সেই বিবাহ বিচ্ছেদের  তালিকায় কারা রয়েছেন, যাদের ক্ষতিপূরণ শুনলে চোখ কপালে উঠবে।

PREV
17
বিবাহিত হয়েও উদ্দাম সঙ্গমের নেশায় আসক্ত, বউয়ের থেকে মুক্তি পেতে কত টাকা খসেছিল এই তারকাদের

সইফ আলি খান এবং অমৃতা সিং-এর বিবাহ বিচ্ছেদের কথা সকলেরই জানা।   অমৃতাকে ডিভোর্সের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা ছিল সেফ আলি খানের। কিন্তু সইফ নিজে জানিয়েছেন, অমৃতাকে তার অর্ধেক দেওয়া হয়েছে। কিন্তু ছেলে ইব্রাহিমকে দেখার জন্য প্রতি মাসে অমৃতাকে টাকা দেন সইফ।

27

বলি অভিনেত্রী মালাইকা আরোরা এবং বলি অভিনেতা আরবাজ খান দীর্ঘদিনের সম্পর্কে আবদ্ধ ছিলেন। শুধু তাই নয়,  দুজনের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু ডিভোর্সের সময় ১০-১৫ কোটি টাকা নিয়েছেন আরবাজের থেকে।মালাইকা আরোরা খান বর্তমানে ডেট করছেন অর্জুন কাপুরের সঙ্গে।  

37


আমির খানও রয়েছেন সেই তালিকায়। আমির খানের প্রথম স্ত্রী রীণা দত্তকে ডিভোর্সের ক্ষতিপূরণ বাবদ ৫০ কোটি টাকা দিতে হয়েছিল আমিরকে।

47


বলিউডের মুন্নাভাইয়ের নাম অনেকের সঙ্গেই শোনা গিয়েছিল। রিয়া পিল্লাইয়ের সঙ্গে বিয়ে করে কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে যায়। রিয়াও ছেড়ে দেওয়ার পাত্র নন। খোরপোষ বাবদ  নিজের বিশাল ফ্ল্যাট এবং গাড়ি দিয়েছিলেন সঞ্জয়। এছাড়াও দীর্ঘদিন রিয়ার ব্যয়ভার বহন করেছিলেন সঞ্জয়। বর্তমানে মান্যতার সঙ্গে ঘর বেঁধেছেম অভিনেতা।

57

আদিত্য চোপড়া  রানি মুখার্জিকে বিয়ে করার আগে  পায়েলের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। রানি মুখার্জিকে বিয়ে করার জন্যই তাদের ডিভোর্স হয়। খোরপোষ বাবদ  তাকে দিতে হয় ৫০ কোটি টাকা।

67

প্রাক্তন স্ত্রী অধুনা ভবানীকে ডিভোর্স দিয়ে বর্তমানে শিবানী দান্ডেকরের সঙ্গে প্রেম করছেন ফারহান আখতার।  বিবাহ বিচ্ছেদের  কারণে মুম্বইয়ের ১০,০০০ বর্গ ফুটের বাংলো দিয়ে দিতে হয়েছে ফারহানকে। এখানেই শেষ নয়, দুই মেয়ের দেখাশোনার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছেন তিনি।

77

সবশেষে বলা যাক হৃত্বিক রোশনের নাম। যদিও ডিভোর্সের পর তারা ভাল বন্ধু হিসেবেই সকলের কাছে পরিচিত। তবে ডিভোর্সের ক্ষতিপূরণটা শুনলে আঁতকে উঠবেন আপনিও। ৩৮০ কোটি টাকা খোরপোষ বাবদ সুজানকে দিয়েছেন হৃত্বিক। 

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.
click me!

Recommended Stories