Published : Jul 07, 2021, 04:39 PM ISTUpdated : Jul 07, 2021, 04:43 PM IST
বলিউডের ছয় দশকের জীবনে চড়াই-উতরাই সামলে অবসান হল এক যুগের। অন্তিম যাত্রায় বলিউডের ট্র্যাজেডি কিং দিলীপ কুমার। বুধবার সকালেই ৮ টা নাগাদ হিন্দুজা হাসপাতালেই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের দিলীপ সাহাব। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে তৈরি হল এক বিশাল শূন্যতা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হল অভিনেতাকে। জাতীয় পতাকায় মোড়া হয় তার মরদেহ। গান স্যালুটের মাধ্যমেই শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হয়য় বলিউড কিংবদন্তি দিলীপ কুমারকে।
বুধবার সকালেই প্রয়াত হলেন অভিনেতা। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। গত ৩০ জুন, শ্বাসকষ্ট নিয়ে পিডি হিন্দুজা হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমার। তারপর মাত্র এক সপ্তাহের মধ্যেই সবটা শেষ
29
দীর্ঘদিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন দিলীপ কুমার। ফুসফুসের সমস্যা দীর্ঘ ১ বছর শয্যাশায়ী ছিলেন দিলীপ।বুধবার সকালেই ৮ টা নাগাদ হিন্দুজা হাসপাতালেই সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের দিলীপ সাহাব।
39
বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে তৈরি হল এক বিশাল শূন্যতা। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হল অভিনেতাকে।
49
জাতীয় পতাকায় মোড়া হয় দিলীপ সাহাবের মরদেহ। গান স্যালুটের মাধ্যমেই শেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হয় বলিউডের কিংবদন্তি দিলীপ কুমারকে।
59
মহারাষ্ট্র সরকার রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমেই শেষ বিদায় জানায় বর্ষীয়ান অভিনেতাকে।
69
বিকেল ৫ টায় সান্তাক্রুজ কবরস্থানে তার মরদেহ শায়িত করা হবে।
79
দিলীপ কুমারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার বিকেল পাঁচটায় প্রবীণ অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। এবং জুহুতেই সমাধিস্থ করা হবে অভিনেতাকে।
89
বি-টাউনের তাবড় তাবড় তারকারা শেষশ্রদ্ধা জানাতে অভিনেতার বাড়িতে উপস্থিত হয়েছিল। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা বলিউডে।
99
অবশেষে ছিন্ন হয়ে গেল দিলীপ-সায়রার ভালোবাসার জন্ম জন্মান্তরের বাঁধন, সারাজীবনের মতো সায়রা বানুকে একে রেখে চলে গেলেন দিলীপ সাহাব।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.