Published : Sep 28, 2021, 01:37 PM ISTUpdated : Feb 05, 2022, 06:30 PM IST
৯২ বছরে পা রাখলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সারা দেশ তাকে শ্রদ্ধা জানিয়েছে টুইটে। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সকলেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এত নাম-যশ- খ্যাতি যেমন বেড়েছে তেমনই নাকি বেড়েছিল তার শত্রুর সংখ্যাও। এমনকী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন শিল্পীর বোন উষা মঙ্গেশকর।
২৮ সেপ্টেম্বর সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মদিন (Lata Mangeshkar)। ৯২ বছরে পা রাখলেন স্বনামধন্য গায়িকা। গতকাল রাত ১২ টার পর থেকেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
210
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এত নাম-যশ- খ্যাতি যেমন বেড়েছে তেমনই নাকি বেড়েছিল তার শত্রুর সংখ্যাও। এমনকী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন শিল্পীর বোন উষা মঙ্গেশকর।
310
Lata Mangeshkar
410
অসহ্য যন্ত্রণা বাড়তেই চিকিৎসককে খবর দেওয়া হয়। এবং বাড়িতেই এক্স-রে করানো হয়। এক্স রে রিপোর্ট থেকে জানা যায় পাকস্থলীতে বিষ রয়েছে। এবং তখনই একটানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন লতা।
510
১০ দিন পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেন লতা। পরে চিকিৎসক জানান কেউ তাকে বিষ প্রয়োগ করে খুন করার চেষ্টা করেছে। বেশ কিছুদিন পর্যন্ত গরম কোনও খাবার খেতে পারতেন না। সবসময়েই ঠান্ডা তরল খাবার খেতেন।
610
ঘটনা ঘটেছিল ১৯৬২সালে। ছয়ের দশকের এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সেই সময়ে সংগীতমহলে প্রতিষ্ঠিত লতা মঙ্গেশকর। হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তী।
710
এতটাই দুর্বল হয়ে পড়ছিলেন যে কারোর সাহায্য ছাড়াই বিছানা থেকে উঠতে পারতেন না। সেই রকম মিউজিক ইন্ডাস্ট্রিতেও রটে গিয়েছিল লতা মঙ্গেশকর নিজের গলার স্বর হারিয়ে ফেলেছেন। তবে তেমনটাই ঠিক নয় বলেই জানিয়েছেন লতা।
810
একটানা প্রায় তিনমাস শয্যাশায়ী ছিলেন লতা। চিকিৎসক ডা.আর পি কাপুরের অক্লান্ত পরিশ্রমে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরেছেন। এই কঠিন সময়ে লতার পাশে ছিলেন কবি গীতিকার মজরুহ সুলতানপুরী, যিনি রোজ লতাকে কবিতা শোনাতেন আর অপরজন হলেন হেমন্ত মুখোপাধ্যায়। যার জন্য দ্বিতীয়বার সঙ্গীত জগতে ফিরতে পেরেছিলেন।
910
তবে কে বিষ দিয়েছিল লতা মঙ্গেশকরকে?কিংবদন্তি জানিয়েছিলেন, তিনি নাকি তার পরিবারেরই একজন। যার নাম পরে জানতেও পেরেছিলেন লতা। কিন্তু প্রমাণের অভাবে কোনও ব্যবস্থা নিতে পারেননি তিনি।
1010
লেখক পদ্মা তার বইতে জানিয়েছিলেন, লতার রাঁধুনি এর পরেই নাকি পারিশ্রমিক না নিয়ে আমচকা কাজ ছেড়ে চলে যান। তিনি এর আগেও বলিউডের বেশ কিছু তারকার বাড়িতে কাজ করেছিলেন।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.