সত্তরের দশকের পর্দাকাঁপানো বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। ৬০-এ কোটা পেরিয়েও রূপের ছটায় আজও মোহময়ী ডিম্পল । টিনসেল টাউনে নিজের ক্যারিশ্মাতে হাজারো আম আদমির রাতের ঘুম কেড়েছিলেন ডিম্পল। একসময়ে বলিউডের 'সেক্স সিম্বল' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন লাস্যময়ী ডিম্পল। স্বামী রাজেশের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরই ডিম্পলের জীবনে আসে সানি দেওল। তারপর থেকেই বাস্তব জীবনেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ্স্বামী-সন্তান থাকা সত্ত্বেও সানির সঙ্গে কীভাবে অন্তরঙ্গতায় মজেছিলেন ডিম্পল, সানির জন্মদিনে রইল সেই অবাক করা কাহিনি।
মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৩ সালে 'ববি' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন ডিম্পল কাপাডিয়া।ঋষির বিপরীতে তার লাল বিকিনি লুক আজও কেউ ভুলতে পারেনি।
211
সেই বছরই বলি সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে গাটছড়া বাঁধেন ডিম্পল। তারপরই সিনেমা থেকে সরে আসেন ডিম্পল। যদিও ১৯৮৪ সালেই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। একজন অপরজনের থেকে সরে গেলেও নিজেকে কখনও রাজেশের থেকে আলাদা ভাবতে পারেননি ডিম্পল।
311
বিচ্ছেদের পরেই ১৯৮৫ সালে ফের বড়পর্দায় ফেরেন ডিম্পল। 'সাগর' সিনেমা দিয়ে ফের সুপারহিটের তকমা সকলের মন জয় করে নিয়েছিলেন ডিম্পল। সেরা অভিনেত্রীর পুরষ্কারও জেতেন তিনি।
411
স্বামী রাজেশের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পরই ডিম্পলের জীবনে আসে সানি দেওল। সানির সঙ্গে বেশ কয়েকটি ছবিতেই কাজ করেছেন ডিম্পল। এমনকী অনস্ক্রিন হিট জুটি তকমাও পেয়েছিল এই জুটি। তারপর থেকেই বাস্তব জীবনেও ঘনিষ্ঠতা বাড়তে থাকে।
511
দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। নব্বইয়ের দশকে আরও ভালভাবে তাদের প্রেম লাইমলাইটে চলে আসে।
611
সানির প্রথম প্রেম অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরই বিবাহিত ডিম্পলকে স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন সানি। শোনা গিয়েছিল গোপনে নাকি বিয়েও সেরেছিলেন ডিম্পল ও সানি।
711
সানি ও ডিম্পল যখন ফুলদমে একে অপরের সঙ্গে ডেটিং করছে তখন একটি সাক্ষাৎকারে ডিম্পলের দুই মেয়ে টুইঙ্কেল এবং রিঙ্কি খান্না সানিকে 'ছোট পাপা' বলে ডাকতে শুরু করেছিলেন।
811
২০১৭ সালে একটি ভিডিওতে সানি-ডিম্পলকে একে অপরের হাত ধরে বসে থাকতে দেখা গিয়েছিলে। সেটি সম্ভবত লন্ডনে। ডিম্পলের এক হাতে সিগারেট ছিল এবং অন্য হাতটি সানি ধরেছিলেন।
911
১৯৯০ সালে রাজেশ খান্নার সঙ্গে শিব শঙ্কর ছবিতে ফের কাজ করেছিলেন ডিম্পল। রাজেশ খান্নার সঙ্গে আলাদা হলেও তারা একে অপরকে কখনও ডিভোর্স দেয়নি। যদিও শেষবয়সে ফেরে একবার একসঙ্গে থাকতে শুরু করেন ডিম্পল ও রাজেশ।
1011
বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা প্রমাণ করেছেন ডিম্পল। চার দশকেরও বেশি কেরিয়ারে শুধু বলিউডে নয়, হলিউডেও ফাটিয়ে অভিনয় করছেন ডিম্পল।
1111
ইরফান অভিনীত শেষ ছবি 'আংরেজি মিডিয়াম'-এ দেখা গেছে ডিম্পলকে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে তাকে দেখা যাবে ডিম্পলকে।
Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.